বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:১৬:০৪
শিরোনাম
কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের এক বছরের সচিত্র প্রতিবেদন যুব উন্নয়ন কর্মকর্তার কাছে হস্তান্তর পিরোজপুরের নতুন এসপি তালেবুর রহমান, দায়িত্ব নিলেন আজ সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি করবে সরকার ইরানকে ধ্বংসের হুমকি ‘যুদ্ধকালীন ভাষা’: ইসমাইল বাঘাই গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ গতানুগতিক ছক ভেঙে ভিন্ন চরিত্রে মধুমিতা সরকার সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের প্রতি পুলিশের সতর্কবার্তা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের এক বছরের সচিত্র প্রতিবেদন যুব উন্নয়ন কর্মকর্তার কাছে হস্তান্তর পিরোজপুরের নতুন এসপি তালেবুর রহমান, দায়িত্ব নিলেন আজ সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি করবে সরকার ইরানকে ধ্বংসের হুমকি ‘যুদ্ধকালীন ভাষা’: ইসমাইল বাঘাই গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ গতানুগতিক ছক ভেঙে ভিন্ন চরিত্রে মধুমিতা সরকার সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের প্রতি পুলিশের সতর্কবার্তা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতা, জানালেন মন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৯
শেয়ার: mail
মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতা, জানালেন মন্ত্রী

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিরা যে সমস্যার মুখোমুখি হচ্ছেন, তা সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে সরকার। তিনি জানান, প্রবাসীদের নিরাপত্তা ও কল্যাণে সংশ্লিষ্ট বাংলাদেশি মিশনগুলো সার্বক্ষণিক কাজ করছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সিলেট সার্কিট হাউসে সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ওমানে বাংলাদেশি কর্মীদের ভিসা বাতিলসহ বিভিন্ন দেশে কর্মীদের সমস্যার বিষয়ে মন্ত্রী বলেন, এসব পরিস্থিতির সঙ্গে মধ্যপ্রাচ্যের সামগ্রিক সংঘাতের প্রভাব রয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। একই সঙ্গে বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি মিশনগুলো ক্ষতিগ্রস্ত প্রবাসীদের খোঁজখবর নেওয়া, হাসপাতালে যোগাযোগ করা, নিহতদের মরদেহ দেশে আনা এবং তাদের পরিবারের কাছে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়ার কাজ করছে।

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়াকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নানা ধরনের তথ্য ও আলোচনা হচ্ছে। প্রকৃত পরিস্থিতি তুলে ধরতে আগামী এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা ও আলোচনা করেন এমন ব্যক্তিদের নিয়ে গোলটেবিল বৈঠক করা হবে। সেখানে সরকারের নেওয়া পদক্ষেপ, বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। তথ্য যাচাই না করে কোনো বক্তব্য বা প্রচারণা না চালানোর আহ্বান জানান তিনি।

সিলেটের পর্যটনকেন্দ্রগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, মাদক ও চোরাচালানসহ দীর্ঘদিনের অনিয়ম বন্ধে সরকার কাজ করছে। এসব কার্যক্রম বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত ও সচেতন করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নে বর্তমান ও অতীতের পরিসংখ্যান তুলনা করে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলোর পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, পর্যটনকেন্দ্রগুলোর অবকাঠামোগত উন্নয়নে ইতিমধ্যে বিভিন্ন কাজ শুরু হয়েছে। তবে যেকোনো বড় প্রকল্প বাস্তবায়নের আগে সম্ভাব্যতা যাচাই, অর্থ বরাদ্দসহ নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হয়। পর্যায়ক্রমে এসব উন্নয়নকাজ দৃশ্যমান হবে। এ বিষয়ে আরও সময় প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ডিসেম্বরের পর উন্নয়নকাজের দৃশ্যমান অগ্রগতি সম্পর্কে বিস্তারিত বলা সম্ভব হবে।

আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সিলেটের তিনটি উপজেলাসহ পুরো দেশে অতীতের মতো শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। জনগণের সহযোগিতায় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করা হবে।

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুমেরী জামান, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতা, জানালেন মন্ত্রী

বিস্তারিত কমেন্টে