সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৩৪:৫২
শিরোনাম
● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ● শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল ● শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তি নেতা আটক ● কুবিতে সংঘর্ষের পর প্রক্টরকে অভিযোগপত্র, ৮ দফা দাবি আবাসিক শিক্ষার্থীদের ● কাপ্তাইয়ে বিজিবির ওপর হামলার অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম পিসিসিপির ● জামায়াতের ১০০ কোটি টাকা নিয়ে নির্বাচন করেছে এনসিপি, দাবি রাশেদ খাঁনের ● জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● হামে আরও ৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩১০ ● মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হার বাংলাদেশের ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ● শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল ● শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তি নেতা আটক ● কুবিতে সংঘর্ষের পর প্রক্টরকে অভিযোগপত্র, ৮ দফা দাবি আবাসিক শিক্ষার্থীদের ● কাপ্তাইয়ে বিজিবির ওপর হামলার অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম পিসিসিপির ● জামায়াতের ১০০ কোটি টাকা নিয়ে নির্বাচন করেছে এনসিপি, দাবি রাশেদ খাঁনের ● জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● হামে আরও ৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩১০ ● মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হার বাংলাদেশের

৪ দিন বাড়ি থেকে বের হতে পারেননি রাধিকা, কী ঘটেছিল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৯
শেয়ার: mail
৪ দিন বাড়ি থেকে বের হতে পারেননি রাধিকা, কী ঘটেছিল

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের জন্য অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা একসময় পর্দার বাইরেও ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিল। একটি ছবির অন্তরঙ্গ দৃশ্য অনুমতি ছাড়াই ফাঁস হয়ে যাওয়ার পর টানা চার দিন বাড়ি থেকে বের হতে পারেননি অভিনেত্রী। শুধু অস্বস্তি নয়, নিজের নিরাপত্তা নিয়েও আতঙ্কে ছিলেন তিনি।

সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ ৩’-এ অভিনয় করেছেন রাধিকা। সিরিজটির অন্তরঙ্গ দৃশ্যের শুটিং নিয়ে কথা বলতে গিয়ে পুরনো সেই অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন অভিনেত্রী।

রাধিকার দাবি, ফাঁস হওয়া ভিডিও ক্লিপটি ধীরে ধীরে তার ব্যক্তিগত পরিসরেও পৌঁছে যায়। এমনকি অচেনা কেউ তার বাড়ির সামনে হাজির হতে পারেন, এমন আশঙ্কাও তৈরি হয়েছিল তার মনে।

অভিনেত্রী জানান, তার রূপটান শিল্পীর গাড়িচালকও ওই ক্লিপ দেখছিলেন। এমনকি ভিডিওটি তার বাড়ির নিরাপত্তারক্ষীর কাছেও পৌঁছে যায়। সে সময় একাই একটি ফ্ল্যাটে থাকতেন রাধিকা, ফলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়ে।

পরিস্থিতি সামাল দিতে নিজের টিমের সদস্যদের সঙ্গেও বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলতে হয়েছিল তাকে। গাড়িচালক ও স্পটবয়কে ডেকে রাধিকা জানান, ওই দৃশ্য দেখার পরও তারা যদি তার সঙ্গে স্বচ্ছন্দে কাজ করতে পারেন এবং তাকে নিরাপত্তা দিতে পারেন, তবেই যেন তারা কাজ চালিয়ে যান। দুজনেই তাকে পাশে থাকার আশ্বাস দেন।

রাধিকা জানান, সে সময় তিনি খুব ভয় পেয়েছিলেন। তার মতে, অন্তরঙ্গ দৃশ্যের ক্ষেত্রে অভিনেতার সম্মতি ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর ক্যামেরার সামনে কোনো দৃশ্যে সম্মতি দেওয়া এবং সেই দৃশ্য অনুমতি ছাড়া ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি সামলানো সম্পূর্ণ ভিন্ন দুটি অভিজ্ঞতা।

অভিনেত্রীর এই অভিজ্ঞতা ফের সামনে আনল অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে শিল্পীর সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার গুরুত্বের বিষয়টি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

৪ দিন বাড়ি থেকে বের হতে পারেননি রাধিকা, কী ঘটেছিল

বিস্তারিত কমেন্টে