সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৩৪:০১
শিরোনাম
● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ● শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল ● শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তি নেতা আটক ● কুবিতে সংঘর্ষের পর প্রক্টরকে অভিযোগপত্র, ৮ দফা দাবি আবাসিক শিক্ষার্থীদের ● কাপ্তাইয়ে বিজিবির ওপর হামলার অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম পিসিসিপির ● জামায়াতের ১০০ কোটি টাকা নিয়ে নির্বাচন করেছে এনসিপি, দাবি রাশেদ খাঁনের ● জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● হামে আরও ৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩১০ ● মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হার বাংলাদেশের ● মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ● শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল ● শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তি নেতা আটক ● কুবিতে সংঘর্ষের পর প্রক্টরকে অভিযোগপত্র, ৮ দফা দাবি আবাসিক শিক্ষার্থীদের ● কাপ্তাইয়ে বিজিবির ওপর হামলার অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম পিসিসিপির ● জামায়াতের ১০০ কোটি টাকা নিয়ে নির্বাচন করেছে এনসিপি, দাবি রাশেদ খাঁনের ● জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● হামে আরও ৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩১০ ● মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হার বাংলাদেশের ● মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

মায়ের জন্য দোয়া চাইলেন অভিনেত্রী তাসনুভা তিশা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২১
শেয়ার: mail
মায়ের জন্য দোয়া চাইলেন অভিনেত্রী তাসনুভা তিশা

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশার মা। চার দিন আগে হৃদরোগে আক্রান্ত হন তিনি। জীবনের এই সংকটময় মুহূর্তে মায়ের দ্রুত সুস্থতা কামনা করে ভক্ত, অনুরাগী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

শনিবার সকালে ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মায়ের চিকিৎসাধীন অবস্থার কথা জানান তিশা। হাসপাতালে চিকিৎসাধীন মায়ের একটি ছবি যুক্ত করে তিনি লেখেন, সবাই যেন তার মায়ের জন্য দোয়া করেন, কারণ চার দিন আগে তার মা হার্ট অ্যাটাক করেছেন এবং তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন ও পর্যবেক্ষণে রয়েছেন।

পরিবারের এই কঠিন পরিস্থিতির কথা উল্লেখ করে তিশা আরও লেখেন, এটি তাদের পরিবারের জন্য ভীষণ কঠিন একটি সময় এবং এই মুহূর্তে তিনি সবার আন্তরিক প্রার্থনা ছাড়া আর কিছুই চাইছেন না।

মায়ের সুস্থতার আকুতি জানিয়ে পোস্টে তিনি আরও লেখেন, সবাই যেন প্রার্থনা করেন যাতে মা দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা লাভ করেন, শক্তি ফিরে পান এবং নিরাপদে পরিবারের কাছে ফিরে আসেন।

সামাজিক মাধ্যমে তিশার এই আকুতি প্রকাশের পর থেকেই তার ভক্ত-অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করছেন এবং তার মায়ের দ্রুত আরোগ্য কামনা করে সমবেদনা জানাচ্ছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মায়ের জন্য দোয়া চাইলেন অভিনেত্রী তাসনুভা তিশা

বিস্তারিত কমেন্টে