কুমিল্লার দেবিদ্বারে আওয়ামী লীগের কথিত নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বিএনপির সহযোগী সংগঠন যুবদল।
আজ বিকেল ৪টায় দেবিদ্বার উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
দেবিদ্বার উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও অংশ নেন।
কর্মসূচিতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুফিয়া বেগম, দেবিদ্বার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউসুফ মেম্বার, বিল্লাল মাস্টার, মিজানুর রহমান কবি, তুহিন খন্দকার, হাজী শহীদুল্লাহ, বদিউল মাস্টার ও সাবেক পৌর নেতা জাকিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন দেবিদ্বার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল নেয়ামত সরকার, দেবিদ্বার উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক সামিওন বাসির, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ রাজ, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন বিল্লু এবং সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে নাজমুল সরকার, নাজমুল হাসান, আশিক, মেহেদি, ফয়সল, জনি, জুবায়েরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য ও নাশকতার অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান। পাশাপাশি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে নাশকতা ও নৈরাজ্যের অভিযোগ তুলে প্রতিবাদ জানান।
kalprakash.com/IM