মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৪৮:৫০
শিরোনাম
● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● রুহিয়ায় জমির বিরোধে রাতে বাড়িতে হামলা, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ● পলাশবাড়ীতে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত ● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● রুহিয়ায় জমির বিরোধে রাতে বাড়িতে হামলা, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ● পলাশবাড়ীতে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত ● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ

নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

তানভীর আহমেদ, জাককানইবি প্রতিনিধি
তানভীর আহমেদ, জাককানইবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৫:৪৩
শেয়ার: mail
নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘Pathways to Higher Education in Foreign Countries’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কর্মশালা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘প্রায় প্রত্যেক শিক্ষার্থীই বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী, তবে তাদের কেউ যেতে পারে, কেউ যেতে পারে না। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য সেই দেশের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে এগোতে হবে। শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য অনেক স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। তবে না জানার কারণে অনেকেই সেই সুযোগ গ্রহণ করতে পারে না। আমি মনে করি, আমাদের শিক্ষার্থীরা অন্যান্য দেশের শিক্ষার্থীদের চেয়ে বেশি মেধাবী, শুধু তাদের সেই মেধাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে।’

উপাচার্য উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে হলে তোমরা অবশ্যই স্কলারশিপ নিয়ে যাবে। উচ্চশিক্ষা গ্রহণের জন্য আগে নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে। এরপর সেই লক্ষ্য অনুযায়ী এগিয়ে যেতে হবে, তবেই তোমরা সফল হতে পারবে। তবে অনেক মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে আর দেশে ফিরে আসে না। আমি এসব মেধাবী তরুণকে বলব, তোমরা শিক্ষা শেষে দেশে ফিরে এসে দেশের কল্যাণে অর্জিত জ্ঞানকে কাজে লাগাও।’

বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের HEAT (Higher Education Acceleration and Transformation) সাব-প্রজেক্টের আয়োজনে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. রাজু আহমেদ। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের হিট প্রজেক্টের এসপিএম ড. মো. শফিকুল ইসলাম।

কর্মশালায় সভাপতি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. আব্দুল কাইয়ুম মাসুদ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এগ্রিবিজনেস অ্যান্ড ডেভেলপমেন্টের সহকারী অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান।

কর্মশালার উদ্বোধনী পর্বে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের পক্ষ থেকে বিভাগের ২৩ জন অস্বচ্ছল শিক্ষার্থীকে তিন হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়। প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে