মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:০০:১৭
শিরোনাম
একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ

হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা করবে না, দাবি ট্রাম্পের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১২
শেয়ার: mail
হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা করবে না, দাবি ট্রাম্পের

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইয়েমেনের হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা না চালাতে সম্মত হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের বিরুদ্ধে তাদের যুদ্ধ জোরদার করেছে বলে জানিয়েছে ফক্স নিউজ।

প্রায়ই ট্রাম্পের সঙ্গে কথা বলা ফক্স নিউজের প্রতিবেদক ট্রে ইংস্ট প্রেসিডেন্টকে উদ্ধৃত করে জানিয়েছেন, ওয়াশিংটন ‘হুতিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই না করতে সম্মত হয়েছে’।

এর আগেও ট্রাম্প দাবি করেছেন, ওই অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর হামলা থেকে হুতিরা বিরত রয়েছে। ১২ সেপ্টেম্বর আয়ারল্যান্ড সফরের সময় ট্রাম্প বলেছিলেন, ‘হুতিরা আমাদের ফোন করেছিল এবং তারা আমাদের সঙ্গে লড়াই করতে চায় না। তারা চায় না যে আমরা তাদের বিরুদ্ধে অভিযান চালাই।’

তবে ফক্স নিউজকে দেওয়া ট্রাম্পের সর্বশেষ মন্তব্য এমন সময়ে এল, যখন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের ওপর চাপ বাড়ছে। শনিবার দেশটির রাজধানী রিয়াদকে লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

হুতিরা ইয়েমেনের ভেতরেও দ্রুত অভিযান চালিয়েছে। সৌদি আরব-সমর্থিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের কাছ থেকে তারা দেশটির বিস্তীর্ণ এলাকা দখল করেছে।

ফক্স নিউজ জানিয়েছে, ইরান নিয়ে ট্রাম্প এখন ‘সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে’ রয়েছেন। ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্যাপক বিমান হামলা শুরু করে। এরপর প্রায় সাত মাস ধরে চলা অচলাবস্থায় পরিস্থিতি গড়িয়েছে।

ট্রে ইংস্ট জানিয়েছেন, ট্রাম্প তাঁকে বলেছেন, ‘খুব নিকট-ভবিষ্যতে বড় কিছু ঘটতে যাচ্ছে।’ তিনি আরও বলেছেন, ‘ইরানিদের ভালো আচরণ করাই ভালো’ এবং ইরানকে ধ্বংস করে দেওয়া হবে কি না, সে বিষয়ে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন।

সূত্র: এএফপি

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা করবে না, দাবি ট্রাম্পের

বিস্তারিত কমেন্টে