সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩ | ৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:১৪:৫০
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

হজের নিবন্ধন শেষ বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৬
শেয়ার: mail
হজের নিবন্ধন শেষ বৃহস্পতিবার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে এবং এ সময়সীমা আর বাড়ানো হবে না।

একই সঙ্গে বয়স ও শারীরিক অসুস্থতাসহ নির্দিষ্ট কয়েকটি কারণে কিছু ব্যক্তি আগামী বছরের হজে অংশ নিতে পারবেন না। এসব ক্ষেত্রে হজযাত্রার জন্য প্রয়োজনীয় ফিটনেস সার্টিফিকেট দেওয়া হবে না।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর নিবন্ধন শেষ হওয়ার পর বাংলাদেশ থেকে কতজন হজে যেতে আগ্রহী, সেই চূড়ান্ত সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।

এর আগে ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ এক সার্কুলারে হজে যেতে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি, ব্যাংক এবং সংশ্লিষ্ট সব পক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানায়।

যারা হজে যেতে পারবেন না

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ২৭ জুলাইয়ের নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের হজে অযোগ্য হিসেবে বিবেচিত হবেন—

  • ১৫ বছরের কম বয়সী শিশু।
  • দীর্ঘমেয়াদি হৃদরোগ, ফুসফুস, লিভার ও কিডনি রোগে আক্রান্ত ব্যক্তি।
  • স্নায়বিক রোগ বা গুরুতর মানসিক অসুস্থতায় আক্রান্ত ব্যক্তি।
  • ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি।
  • কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি নিচ্ছেন এমন ক্যান্সার রোগী।
  • যক্ষ্মা (টিবি), হেমোরেজিক ফিভারসহ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সক্রিয় সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তি।
  • গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা নারী।
  • উচ্চঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারী।

মন্ত্রণালয় জানিয়েছে, এসব ক্ষেত্রে হজযাত্রার জন্য প্রয়োজনীয় ফিটনেস সার্টিফিকেট দেওয়া হবে না।

নিবন্ধনের সময় যেসব তথ্য লাগবে

প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের প্রশিক্ষণ ও টিকাদানের জন্য জেলা নির্বাচন করতে হবে। পাশাপাশি হজের ধরন ও প্যাকেজ নির্বাচন করতে হবে।

এ ছাড়া পাসপোর্টের মেয়াদ অবশ্যই ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত থাকতে হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন হলে সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ থেকে হজে যেতে ইচ্ছুকদের চূড়ান্ত সংখ্যা সৌদি কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

হজের নিবন্ধন শেষ বৃহস্পতিবার

বিস্তারিত কমেন্টে