সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:৩৪:৫৫
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

রসুলপুর বিদ্যালয় সরকারি করার উদ্যোগ, জানালেন শাহজালাল কাজল

ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৩
শেয়ার: mail
রসুলপুর বিদ্যালয় সরকারি করার উদ্যোগ, জানালেন শাহজালাল কাজল

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় রসুলপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে আলোচনা ও বর্ধিত সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টায় রসুলপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রোকন উদ্দিন নাছিরের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন, মাটিরাঙ্গা পৌর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, রসুলপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিক্তা নাসরিন, পৌর ছাত্রদল নেতা মো. শাহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন ও শিক্ষার মান আরও এগিয়ে নিতে বিভিন্ন পরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন অতিথি ও সংশ্লিষ্টরা।

বক্তারা বলেন, একটি এলাকার উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। তাই শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-অভিভাবকদের মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে মো. শাহজালাল কাজল বলেন, রসুলপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থানীয় শিশুদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, বিদ্যালয়টি সরকারি করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়ন হবে। বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, শিক্ষা উপকরণ, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা এবং অন্যান্য প্রয়োজনীয় উন্নয়নেও সহযোগিতার কথা তুলে ধরেন তিনি।

সভায় বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রসুলপুর বিদ্যালয় সরকারি করার উদ্যোগ, জানালেন শাহজালাল কাজল

বিস্তারিত কমেন্টে