মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৩০ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:১৪:১৫
শিরোনাম
রাঙামাটিতে বাবাকে গলা কেটে হত্যার দায়ে ছেলে ও ভাতিজার মৃত্যুদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে গোলাবারুদের তীব্র ঘাটতিতে যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ নতুন পে স্কেলের গেজেট প্রকাশ চলতি মাসেই, চলছে খসড়া চূড়ান্তের কাজ বৃষ্টিপাত ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন কমল সোনার দাম প্রি-পেইড মিটারে রিচার্জ প্রসঙ্গে যা জানালো বিদ্যুৎ বিভাগ রাবিতে শিক্ষার্থীকে ‘শিবির সন্দেহে’ রাতভর মারধর ও হেনস্তার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে টোকিওতে সাবেক প্রেমিকের ফ্ল্যাট থেকে জাপানি মডেল হানা কুরাকির মরদেহ উদ্ধার ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ রাঙামাটিতে বাবাকে গলা কেটে হত্যার দায়ে ছেলে ও ভাতিজার মৃত্যুদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে গোলাবারুদের তীব্র ঘাটতিতে যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ নতুন পে স্কেলের গেজেট প্রকাশ চলতি মাসেই, চলছে খসড়া চূড়ান্তের কাজ বৃষ্টিপাত ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন কমল সোনার দাম প্রি-পেইড মিটারে রিচার্জ প্রসঙ্গে যা জানালো বিদ্যুৎ বিভাগ রাবিতে শিক্ষার্থীকে ‘শিবির সন্দেহে’ রাতভর মারধর ও হেনস্তার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে টোকিওতে সাবেক প্রেমিকের ফ্ল্যাট থেকে জাপানি মডেল হানা কুরাকির মরদেহ উদ্ধার ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

ইউপি নির্বাচনের রোডম্যাপ নিয়ে পিছু হটল ইসি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩২
শেয়ার: mail
ইউপি নির্বাচনের রোডম্যাপ নিয়ে পিছু হটল ইসি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ঘোষিত সময়সূচি এখনো চূড়ান্ত নয় বলে স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সরকারের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে পর্যালোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

এর আগে সকালে সচিবালয়ে ব্রিফিংকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন পরিচালনা করার পূর্ণ এখতিয়ার ইসির রয়েছে। তবে সাত ধাপে ইউপি নির্বাচনের যে সময়সূচি নিয়ে আলোচনা চলছে, সে বিষয়ে সরকার আনুষ্ঠানিকভাবে কিছুই জানে না। এমনকি এ সংক্রান্ত কোনো চিঠি বা আনুষ্ঠানিক যোগাযোগও কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে করা হয়নি।

প্রতিমন্ত্রীর এমন বক্তব্যের প্রেক্ষিতেই নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের পক্ষ থেকে এই ব্যাখ্যা এলো।

উল্লেখ্য, সোমবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ গণমাধ্যমকে জানান, দেশজুড়ে মোট সাতটি ধাপে ইউপি নির্বাচন আয়োজনের প্রাথমিক রূপরেখা তৈরি করা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপের সম্ভাব্য ভোটের তারিখ ১২ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। এছাড়া দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের সম্ভাব্য দিন রাখা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ইউপি নির্বাচনের রোডম্যাপ নিয়ে পিছু হটল ইসি

বিস্তারিত কমেন্টে