সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২৯ ভাদ্র, ১৪৩৩ | ১ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৫৩:৩৯
শিরোনাম
পপুলার ফার্মাসিউটিক্যালসে জুনিয়র অফিসার পদে নিয়োগ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াতে ইসলামী সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা গাজায় ইসরায়েলকে সব ধরনের মার্কিন সহযোগিতা বন্ধের দাবি রাশিদা তালিবের মুন্সীগঞ্জে পদ্মার ভয়াবহ ভাঙনে বিলীন আস্ত জামে মসজিদ হরমুজ প্রণালীতে উন্নত এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে যুবদলের কেন্দ্রীয় মেডিকেল টিম গঠন মর্যাদার ভিত্তিতেই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকা উচিত: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে অনিশ্চয়তা কাল সন্ধ্যা থেকেই শিল্পে স্বাভাবিক হচ্ছে গ্যাসের সরবরাহ: প্রধানমন্ত্রী তারেক রহমান পপুলার ফার্মাসিউটিক্যালসে জুনিয়র অফিসার পদে নিয়োগ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াতে ইসলামী সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা গাজায় ইসরায়েলকে সব ধরনের মার্কিন সহযোগিতা বন্ধের দাবি রাশিদা তালিবের মুন্সীগঞ্জে পদ্মার ভয়াবহ ভাঙনে বিলীন আস্ত জামে মসজিদ হরমুজ প্রণালীতে উন্নত এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে যুবদলের কেন্দ্রীয় মেডিকেল টিম গঠন মর্যাদার ভিত্তিতেই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকা উচিত: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে অনিশ্চয়তা কাল সন্ধ্যা থেকেই শিল্পে স্বাভাবিক হচ্ছে গ্যাসের সরবরাহ: প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৯
শেয়ার: mail
বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এলাকায় গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। সেখানে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।

নিহত ওই যুবকের নাম আসাদুল হক (৩৮)। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ইদ্রইল গ্রামের বাসিন্দা। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে পীরগঞ্জ সীমান্ত এলাকা থেকে ভারতের প্রায় দেড় কিলোমিটার ভেতরে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমায় একদল বাংলাদেশির ওপর বিএসএফের চকশিবানন্দ ক্যাম্পের জওয়ানরা গুলি চালান। এ সময় গুলিতে আসাদুল হক গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।

বিজিবি সূত্রে জানা গেছে, নিহত আসাদুল হকের বিরুদ্ধে মাদক ও মানবপাচার সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নিহত বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ভারতের ৬৩ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বিজিবির দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। একই সঙ্গে সীমান্ত হত্যার এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে এবং মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিস্তারিত কমেন্টে