রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ | ২৮ ভাদ্র, ১৪৩৩ | ৩০ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:৫৩:৪১
শিরোনাম
আদালতের রায়ের বিরুদ্ধে পরিবহন ধর্মঘট বা হরতাল ডাকা যাবে না: হাইকোর্ট মিঠাপুকুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি রাজিন র‍্যাবের হাতে গ্রেপ্তার রাজনীতির পর এবার চলচ্চিত্র ও বিনোদন জগতে নতুন অধ্যায়ের ইঙ্গিত ট্রুডোর দিল্লিতে অবস্থান করেও মোদির নৈশভোজে গেলেন না শি গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল: আরও ৪০ জন গ্রেপ্তার চুয়াডাঙ্গার জয়রামপুর রেলস্টেশনে স্টোপেজের দাবীতে রেলপথ অবরোধ করে মানববন্ধন চাকরিজীবীদের জন্য বড় সুখবর, আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ সাগর-রুনি হত্যা মামলায় সহযোগিতা করবে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ভক্তের বুকে নিজের মুখের ট্যাটু দেখে চমকে গেলেন শেহনাজ গিল আদালতের রায়ের বিরুদ্ধে পরিবহন ধর্মঘট বা হরতাল ডাকা যাবে না: হাইকোর্ট মিঠাপুকুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি রাজিন র‍্যাবের হাতে গ্রেপ্তার রাজনীতির পর এবার চলচ্চিত্র ও বিনোদন জগতে নতুন অধ্যায়ের ইঙ্গিত ট্রুডোর দিল্লিতে অবস্থান করেও মোদির নৈশভোজে গেলেন না শি গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল: আরও ৪০ জন গ্রেপ্তার চুয়াডাঙ্গার জয়রামপুর রেলস্টেশনে স্টোপেজের দাবীতে রেলপথ অবরোধ করে মানববন্ধন চাকরিজীবীদের জন্য বড় সুখবর, আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ সাগর-রুনি হত্যা মামলায় সহযোগিতা করবে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ভক্তের বুকে নিজের মুখের ট্যাটু দেখে চমকে গেলেন শেহনাজ গিল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন

পোস্টাল ভোট দিতে ২০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধনের আহ্বান ইসির

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩১
শেয়ার: mail
পোস্টাল ভোট দিতে ২০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধনের আহ্বান ইসির

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের বিশেষ সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে পূর্বে নিবন্ধিত প্রবাসী ভোটারদের পাশাপাশি নতুন ভোটারদের জন্যও ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্বাচন কমিশন জানায়, যারা ইতোপূর্বে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘Postal Vote BD’ অ্যাপে সফলভাবে নিবন্ধিত হয়েছিলেন, তাদের সঙ্গে ই-মেইল, হোয়াটসঅ্যাপ কিংবা অ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে যোগাযোগ করা হবে। সংশ্লিষ্ট ভোটারদের আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোটদানের সম্মতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্মতি পাওয়ার পরপরই সংশ্লিষ্ট ভোটারদের বর্তমান ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হবে।

অন্যদিকে, প্রবাসে অবস্থানরত যেসব ভোটার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারেননি, তাদের জন্য নতুন করে নিবন্ধনের সুযোগ উন্মুক্ত করা হয়েছে। আগ্রহী প্রবাসী ভোটাররা আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত ‘Postal Vote BD’ অ্যাপটি ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য প্রদানপূর্বক নতুনভাবে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন এবং উপনির্বাচনে পোস্টাল ভোটিং প্রক্রিয়ায় নিজেদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে পারবেন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসে থাকা ভোটারদের গণতান্ত্রিক অধিকার অক্ষুণ্ন রাখতে ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর এ প্রক্রিয়া চালু রাখা হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট সব প্রবাসী ভোটারকে নিবন্ধন ও সম্মতি জানানোর প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পোস্টাল ভোট দিতে ২০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধনের আহ্বান ইসির

বিস্তারিত কমেন্টে