মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:৪৮:২১
শিরোনাম
● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা

ঈশ্বরদীতে কঠোর নিরাপত্তায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালি

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৮
শেয়ার: mail
ঈশ্বরদীতে কঠোর নিরাপত্তায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালি

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে শহরের আলহাজ মোড় থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের করা হয়। বাদ্যযন্ত্র, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড এবং জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা নেচে-গেয়ে র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি ঈশ্বরদী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল হক সন্টু সরদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

সমাবেশে আরও বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন, পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ ও সদস্যসচিব ইমরুল কায়েস সুমনসহ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, ঈশ্বরদী উপজেলায় কিছু নামধারী ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্মের মাধ্যমে দলকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর চেতনায় উদ্বুদ্ধ হয়ে সব নেতাকর্মীকে আরও ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হতে হবে। একই সঙ্গে বিএনপির নাম ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি, দখলবাজি কিংবা টেন্ডারবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন নেতারা।

ছবির ক্যাপশন: পাবনার ঈশ্বরদী পৌর শহরে বুধবার বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। ছবি: নিজস্ব

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ঈশ্বরদীতে কঠোর নিরাপত্তায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালি

বিস্তারিত কমেন্টে