রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:০০:২২
শিরোনাম
ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি

নাটোরে চাঁদপুর বাজারে ছুরিকাঘাতে হোমিও চিকিৎসক নিহত

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৯
শেয়ার: mail
নাটোরে চাঁদপুর বাজারে ছুরিকাঘাতে হোমিও চিকিৎসক নিহত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নাটোরের সদর উপজেলার চাঁদপুর বাজারে ছুরিকাঘাতে আনারুল ইসলাম (৬০) নামে এক হোমিও চিকিৎসক নিহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাঠুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনারুল ইসলাম রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার দাসমারিয়া গ্রামের মৃত আজহারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় চাঁদপুর বাজারের পাশে রক্তাক্ত অবস্থায় আনারুল ইসলামকে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাকে উদ্ধার করে দ্রুত নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নিহতের স্বজনরা হাসপাতালে ছুটে যান। স্বজনরা জানান, প্রথমে তারা আনারুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বলে খবর পেয়েছিলেন। পরে হাসপাতালে এসে জানতে পারেন তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবি করেছেন তারা।

নাটোর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাইনুল হক রিকো জানান, আনারুল ইসলামের বুকে ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া মাথায় ভারী কোনো বস্তুর আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা জানান, খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে ঘটনার বিস্তারিত খোঁজখবর নিয়েছেন। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নাটোরে চাঁদপুর বাজারে ছুরিকাঘাতে হোমিও চিকিৎসক নিহত

বিস্তারিত কমেন্টে