মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৪৭:১৭

নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ২০০ শত্রুবিমান ধ্বংসের দাবি ইরানের

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৪
শেয়ার: mail
নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ২০০ শত্রুবিমান ধ্বংসের দাবি ইরানের

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা চলাকালে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শত্রুভাবাপন্ন দেশের ২০০টিরও বেশি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে তেহরান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইরানের ‘বিমান প্রতিরক্ষা দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির শীর্ষ সামরিক কমান্ডাররা এ তথ্য জানান।

প্রতিরক্ষা বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা এলহামি বলেন, সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি এসব অস্ত্রের শক্তি এতটাই আধুনিক ও গোপন ছিল যে, আক্রমণকারী বাহিনী ঠিক কোন ব্যবস্থা থেকে তাদের বিমানে আঘাত হানা হয়েছে তা বুঝতেই পারেনি।

ইরানি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, দেশের আকাশসীমা নিরাপদ রাখতে মরুভূমি, সমুদ্র উপকূল, পাহাড়ি অঞ্চল ও দ্বীপসহ প্রায় ৩ হাজার ৮০০টিরও বেশি দুর্গম স্থানে তাঁদের প্রতিরক্ষা ব্যবস্থা সার্বক্ষণিক সতর্ক অবস্থায় মোতায়েন রয়েছে। আকাশপথে যেকোনো শত্রুভাবাপন্ন বিমান বা ড্রোন শনাক্ত হওয়ামাত্রই তা ধ্বংস করার সক্ষমতা রাখে এসব ইউনিট। এ সময় সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেন, মাতৃভূমি রক্ষায় ইরানের জনগণ আগামী ২০ প্রজন্ম ধরে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে বড় ধরনের হামলা চালায়। সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। এরপরই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ২০০ শত্রুবিমান ধ্বংসের দাবি ইরানের

বিস্তারিত কমেন্টে