মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২২:১৯

অনুমোদনহীন টেস্টের বিজ্ঞাপন ও ভুয়া চিকিৎসার দায়ে পঞ্চগড়ে ফার্মেসিকে জরিমানা

মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৭
শেয়ার: mail
অনুমোদনহীন টেস্টের বিজ্ঞাপন ও ভুয়া চিকিৎসার দায়ে পঞ্চগড়ে ফার্মেসিকে জরিমানা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চিকিৎসক না হয়েও রোগীদের অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন রোগের ওষুধ প্রেসক্রাইব করা এবং অনুমোদনহীন প্যাথলজিক্যাল টেস্টের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজারের একটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে জগদল বাজারে এ অভিযান পরিচালনা করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা। এ সময় পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা রিনা উপস্থিত ছিলেন।

অভিযানে দেখা যায়, পদার্থবিজ্ঞানে পড়াশোনা করা রোকসানা আক্তার নামের এক নারী দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে সেখানে চিকিৎসা ও প্রেসক্রিপশন দিয়ে আসছিলেন। সম্প্রতি গত ১৪ আগস্ট সাত মাসের এক অন্তঃসত্ত্বা নারী তাঁর প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবনের পর গর্ভের সন্তান মারা যায় বলে পরিবার অভিযোগ তোলে। গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর তা প্রশাসনের নজরে আসে।

মঙ্গলবার পরিচালিত অভিযানে দোকানে অনুমোদনহীন প্যাথলজিক্যাল পরীক্ষার চটকদার বিজ্ঞাপন প্রদর্শন এবং ভুয়া প্রেসক্রিপশন লেখার সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। পঞ্চগড় সদর ইউএনও ফাহমিদা সুলতানা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তবে ওই অন্তঃসত্ত্বা নারীর গর্ভস্থ সন্তান মৃত্যুর পেছনে রোকসানা আক্তারের দেওয়া ওষুধের কোনো ভূমিকা ছিল কি না, তা স্বাস্থ্য বিভাগের আনুষ্ঠানিক ডাক্তারি পরীক্ষা ও তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

অনুমোদনহীন টেস্টের বিজ্ঞাপন ও ভুয়া চিকিৎসার দায়ে পঞ্চগড়ে ফার্মেসিকে জরিমানা

বিস্তারিত কমেন্টে