সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ | ৩ কার্তিক, ১৪৩৩ | ৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৭:৪১:৫২
শিরোনাম
● ব্রাহ্মণবাড়িয়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিজিবি সদস্য আটক ● ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ বছরের কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ ● ডিভাইসে হাত রাখলেই রোগ নির্ণয়, ১৫ বছর ধরে চিকিৎসার নামে প্রতারণা ● দিনাজপুরে দুই সন্তানকে হত্যার পর গৃহবধূর আত্মহত্যা ● অবৈধ ঋণ অ্যাপ ও পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা ● যুদ্ধের ময়দানে ধর্ম দেখিনি, দেশ গড়তেও দেখব না: প্রধানমন্ত্রী ● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ব্রাহ্মণবাড়িয়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিজিবি সদস্য আটক ● ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ বছরের কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ ● ডিভাইসে হাত রাখলেই রোগ নির্ণয়, ১৫ বছর ধরে চিকিৎসার নামে প্রতারণা ● দিনাজপুরে দুই সন্তানকে হত্যার পর গৃহবধূর আত্মহত্যা ● অবৈধ ঋণ অ্যাপ ও পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা ● যুদ্ধের ময়দানে ধর্ম দেখিনি, দেশ গড়তেও দেখব না: প্রধানমন্ত্রী ● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’

অবৈধ ঋণ অ্যাপ ও পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৬:১০
শেয়ার: mail
অবৈধ ঋণ অ্যাপ ও পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা

অনলাইনে ঋণ দেওয়ার নামে পরিচালিত অবৈধ মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া, অর্থ দাবি, ব্ল্যাকমেইল ও হয়রানির ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া মোবাইল অ্যাপের মাধ্যমে ঋণ প্রদান সম্পূর্ণ অবৈধ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৫(২) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া এ ধরনের ঋণ কার্যক্রম পরিচালনা অবৈধ। একই আইনের ৩৭(১) ধারা অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ।

বাংলাদেশ ব্যাংক জানায়, অনলাইনে ঋণ দেওয়ার নামে পরিচালিত কিছু অ্যাপে নিবন্ধন করলেই গ্রাহকের মোবাইল ফোনে সংরক্ষিত ফোন নম্বর, ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিও ও ক্ষুদে বার্তা অ্যাপের নিয়ন্ত্রণকারীদের হাতে চলে যাচ্ছে। পরে এসব তথ্য ব্যবহার করে অর্থ দাবি, ব্ল্যাকমেইল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে স্পর্শকাতর ছবি প্রকাশের হুমকি দিয়ে গ্রাহকদের হয়রানি করা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব অ্যাপের নিয়ন্ত্রণকারীরা সরাসরি শাস্তিযোগ্য অপরাধ করছেন। পাশাপাশি এসব অ্যাপে নিবন্ধন করে আর্থিক লেনদেনে অংশ নেওয়া ঋণগ্রহীতারাও অপরাধের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন।

এ পরিস্থিতিতে অনলাইনে মোবাইল অ্যাপের মাধ্যমে বেআইনি ঋণ কার্যক্রম পরিচালনা এবং এতে অংশগ্রহণ থেকে বিরত থাকতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

লাইসেন্সবিহীন ২২ পেমেন্ট প্ল্যাটফর্মেও সতর্কতা

এর আগে লাইসেন্সবিহীন ২২টি অবৈধ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্মের বিষয়ে সতর্ক করে বাংলাদেশ ব্যাংক। রোববার প্রকাশিত এক সতর্কবার্তায় এসব প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের শনাক্ত করা প্ল্যাটফর্মগুলো হলো—বহুদূরপে, জিনিপে, পেটিলার, বেঙ্গলিপে, পেওরা বিডি, সহজপে বিডি, ইজিপেওয়াক, একে পে, বিডি পে, সাজঘরপে, আস্থাপে/সিপে, উদ্যোক্তাপে, ওয়ালেটমিক্স, বিটিটিপে, ইজি পে অটোমেশন, ইউনিকপে বিডি, বিডি অটো পে, আরএইচ পে বিডি, ইজিপে, অটোপে লিমিটেড, বিশ্বস্ত ও পিপড়াপে।

সতর্কবার্তায় বাংলাদেশ ব্যাংক বলেছে, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির পেমেন্ট সেবা দেওয়া পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪ অনুযায়ী সম্পূর্ণ অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ।

আইনের ৪(২) ধারা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি পরিশোধ ব্যবস্থা পরিচালনা বা পরিশোধ সেবা দিতে পারে না। একই আইনের ৩৭(১) ধারায় এ অপরাধের শাস্তির বিধান রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন প্ল্যাটফর্মে লাইসেন্স ছাড়াই পেমেন্ট এগ্রিগেটর সেবা দেওয়া এসব প্রতিষ্ঠান শনাক্ত করেছে।

কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনি ঝুঁকি এড়াতে লাইসেন্সবিহীন এসব প্ল্যাটফর্মের কার্যক্রম পরিচালনা ও সেগুলোতে লেনদেন থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

অবৈধ ঋণ অ্যাপ ও পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা

বিস্তারিত কমেন্টে