রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৪১:৩৫

জুরাছড়ির মৈদং ইউনিয়নে ১৯ দলের ফুটবল টুর্নামেন্ট শুরু

মো. নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১২:০৫
শেয়ার: mail
জুরাছড়ির মৈদং ইউনিয়নে ১৯ দলের ফুটবল টুর্নামেন্ট শুরু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ‘ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আড়াইটায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেস্টহাট আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ওয়ারেন্ট অফিসার মো. নুরুল হুদা।

অনুষ্ঠানে জুরাছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান সেজান, এসপিপি, পিএসসির পক্ষ থেকে অংশগ্রহণকারী খেলোয়াড় ও উপস্থিত দর্শকদের শুভেচ্ছা জানানো হয়। এ সময় খেলোয়াড়দের শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ মনোভাব বজায় রেখে খেলায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি যেকোনো ইতিবাচক ও ক্রীড়া কর্মকাণ্ডে জুরাছড়ি জোন এবং বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় জনগণের পাশে থাকবে বলে জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জোন কমান্ডারের পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাধনানন্দ চাকমা, ফকিরাছড়ির হেডম্যান সুজন চাকমা, কারবারি জস্রো চাকমা, ইউপি সদস্য অনিল চাকমা ও প্রবিনা চাকমা এবং ফকিরাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল কুমার চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ টুর্নামেন্টে মোট ১৯টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা উপভোগ করতে মাঠে প্রায় ৮৫০ থেকে ৯০০ জন দর্শক উপস্থিত হন। উদ্বোধনী খেলায় ফকিরাছড়ি স্পোর্টিং ক্লাব ৪-০ গোলের ব্যবধানে বস্তিপাড়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।

খেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জুরাছড়ি জোনের সেনাসদস্যরা রেফারি ও লাইন্সম্যানের দায়িত্ব পালন করেন। একই সঙ্গে টুর্নামেন্ট প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় টহল ব্যবস্থা জোরদার করা হয়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার পাশাপাশি এলাকার সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে অনন্য ভূমিকা রাখবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

জুরাছড়ির মৈদং ইউনিয়নে ১৯ দলের ফুটবল টুর্নামেন্ট শুরু

বিস্তারিত কমেন্টে