শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:৩১:৫৭

নাটোরে ১৪০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১২:২০
শেয়ার: mail
নাটোরে ১৪০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নাটোরে ১৪০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে মিঠু (৩০) এবং একই এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে সাকিব হাসান (২৪)।

র‍্যাব-৫ নাটোর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টার দিকে নাটোর সদর থানার স্টেশন বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মিঠু ও সাকিব হাসানকে আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে তাঁদের সঙ্গে থাকা লাগেজে প্লাস্টিক দিয়ে মোড়ানো অবস্থায় ভারতীয় নেশাজাতীয় সিরাপ থাকার কথা স্বীকার করেন। এরপর তাঁদের লাগেজ তল্লাশি করে ১৪০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন স্বীকার করেছেন, তাঁরা রাজশাহী থেকে অবৈধভাবে এসব সিরাপ সংগ্রহ করে ট্রেনযোগে নাটোর হয়ে জয়পুরহাটে যাচ্ছিলেন।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাটোর সদর থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

নাটোরে ১৪০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২

বিস্তারিত কমেন্টে