বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ১৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:৪৭:৫১

হাইকোর্টের বিচারপতি হাবিবুল গনি আপিল বিভাগে নিয়োগ, বিচারক হলেন ৫ জন

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৪:৫০
শেয়ার: mail
হাইকোর্টের বিচারপতি হাবিবুল গনি আপিল বিভাগে নিয়োগ, বিচারক হলেন ৫ জন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধান প্রদত্ত ক্ষমতাবলে হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। শপথ গ্রহণের দিন থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হবে।

বর্তমানে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগে দায়িত্ব পালন করবেন বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি ফারাহ মাহবুব এবং নবনিযুক্ত বিচারপতি মো. হাবিবুল গনি।

বিচারপতি মো. হাবিবুল গনি ২০১১ সালে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। দীর্ঘ বিচারিক অভিজ্ঞতার পর তিনি আপিল বিভাগের বিচারপতি পদে উন্নীত হলেন।

এদিকে গুরুত্বপূর্ণ সাংবিধানিক, দেওয়ানি ও ফৌজদারি মামলার বিপুলসংখ্যক আপিল বিচারাধীন থাকার সময়েই তাঁর এই নিয়োগ এলো। সংশ্লিষ্টদের মতে, আপিল বিভাগে বিচারকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গুরুত্বপূর্ণ মামলাগুলোর নিষ্পত্তি প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

হাইকোর্টের বিচারপতি হাবিবুল গনি আপিল বিভাগে নিয়োগ, বিচারক হলেন ৫ জন

বিস্তারিত কমেন্টে