সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৪৫:২১

নওগাঁয় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে পারিবারিক স্বাস্থ্য ফোরাম অনুষ্ঠিত

শহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৪:৪৪
শেয়ার: mail
নওগাঁয় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে পারিবারিক স্বাস্থ্য ফোরাম অনুষ্ঠিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের অভিভাবকদের স্বাস্থ্যসেবা এবং জীবনযাত্রার মানোন্নয়ন বিষয়ে সচেতনতা বাড়াতে নওগাঁয় পারিবারিক স্বাস্থ্য ফোরাম (Family Health Forum) অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ও স্পেশাল অলিম্পিকসের যৌথ উদ্যোগে এ ফোরাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়মিত স্বাস্থ্যসেবা, বিশেষায়িত শিক্ষা ও সামাজিক সেবার সঙ্গে পরিবারগুলোকে সরাসরি সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে শারীরিক ফিটনেস, পুষ্টি সচেতনতা, ডায়াবেটিস প্রতিরোধ এবং মুখ ও দাঁতের বিশেষ যত্নসহ স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। এ সময় এসব শিশুদের নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে পরিবারগুলো যেসব বাস্তবমুখী প্রতিবন্ধকতার মুখোমুখি হয়, তা চিহ্নিত করে সমাধানের সম্ভাব্য উপায় নিয়েও মতবিনিময় করা হয়।

ফোরামে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল আমিন, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুনীর আলী আকন্দ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আহাদ আলী, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের প্রতিনিধি ফারুকুল ইসলাম ও অরিন্দম পান্ডে এবং আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওছিম উদ্দীনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের উপযুক্ত পরিচর্যা ও তাদের পরিবারের জীবনমান উন্নয়নের পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষাসেবার সঙ্গে কার্যকর সেতুবন্ধন তৈরি করাই এ ফোরামের মূল লক্ষ্য।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

নওগাঁয় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে পারিবারিক স্বাস্থ্য ফোরাম অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে