বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:০১:১৮

ধামরাইয়ে ড্রেজারে ডাকাতি: পাইপগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৬

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৪:১৩
শেয়ার: mail
ধামরাইয়ে ড্রেজারে ডাকাতি: পাইপগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৬

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে নোঙর করা একটি বালু তোলার ড্রেজারে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল এবং মাটির নিচে লুকিয়ে রাখা ১টি দেশীয় পাইপগানসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ধামরাই থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ইশান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১১ আগস্ট দিবাগত রাত আনুমানিক পৌনে দুইটার দিকে ধামরাইয়ের ইসলামপুর এলাকায় বংশী নদীর তীরে নোঙর করা একটি ড্রেজারে ইঞ্জিনচালিত ট্রলারযোগে ১২-১৩ জনের একটি মুখোশধারী সশস্ত্র ডাকাত দল হানা দেয়। ডাকাতেরা রামদা, বন্দুক ও কাটারসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ড্রেজারের চার স্টাফকে মারধর করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।

পরে তারা ড্রেজার থেকে দুটি ভারী ব্যাটারি, একটি ওয়েল্ডিং মেশিন, দুটি গ্রাইন্ডিং মেশিন, বৈদ্যুতিক তার, চারটি মোবাইল ফোন এবং নগদ টাকাসহ সর্বমোট ২ লাখ ৪৪ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে ট্রলারযোগে নদীর উত্তর দিকে পালিয়ে যায়। এ ঘটনায় ড্রেজার মালিক মোস্তফা সাইদুজ্জামান বাদী হয়ে ধামরাই থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

মামলার পর ঢাকা জেলা পুলিশের বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাত চক্রের অবস্থান শনাক্ত করে। এরপর ঢাকা জেলা, গাজীপুর মহানগরের কোনাবাড়ী, মুন্সীগঞ্জের শ্রীনগর এবং নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় টানা অভিযান চালিয়ে এই চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করে ধামরাই থানা-পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মাহাতাব হোসেন (৫২), মো. কামাল হোসেন (৫০), জয়নাল আবেদীন (২৮), আবির হাসান ওরফে আপ্পা (২৪), আরকান ওরফে আলিফ ইসলাম ছোটন (২৪) এবং মনা খান ওরফে মনির (৪৫)। তাঁরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা হলেও ঢাকার আশপাশে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে এই অপরাধ চক্র গড়ে তুলেছিলেন।

ধামরাই থানা-পুলিশ জানায়, আসামিদের জিজ্ঞাসাবাদের পর তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বক্তাবলী এলাকার একটি শিপইয়ার্ডের পাশের জমি ও ইটের স্তূপ থেকে মাটির নিচে লুকিয়ে রাখা অস্ত্রগুলো উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে ১টি পাইপগান, ১টি লোহার কাটার, ৪টি শাবল, ৩টি ক্র্যাকার, ৫টি ধারালো হাসুয়া, ১টি কাচে, ২টি দা ও ১টি র‍্যাত।

অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে এবং চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ধামরাইয়ে ড্রেজারে ডাকাতি: পাইপগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৬

বিস্তারিত কমেন্টে