শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:১৫:২৯
শিরোনাম
● আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন ● শনিবার ঢাকার যেসব মার্কেট বন্ধ ● কলকাতায় মুসলিম কলোনিতে পানির সংকট, জাতিসংঘে চিঠি ● গাজীপুরে বিকাশ এজেন্টের কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই ● ইউক্রেনে রুশ হামলায় ৭৮ মৃত্যু, যুক্তরাষ্ট্রকে দুষলেন জেলেনস্কি ● বিমানবন্দরে স্বর্ণের পেস্ট উদ্ধার, আরমান ৫ দিনের রিমান্ডে ● বার্ধক্য কেন মৃত্যুর আগমনী বার্তা? ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন ● শনিবার ঢাকার যেসব মার্কেট বন্ধ ● কলকাতায় মুসলিম কলোনিতে পানির সংকট, জাতিসংঘে চিঠি ● গাজীপুরে বিকাশ এজেন্টের কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই ● ইউক্রেনে রুশ হামলায় ৭৮ মৃত্যু, যুক্তরাষ্ট্রকে দুষলেন জেলেনস্কি ● বিমানবন্দরে স্বর্ণের পেস্ট উদ্ধার, আরমান ৫ দিনের রিমান্ডে ● বার্ধক্য কেন মৃত্যুর আগমনী বার্তা? ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার

মাদকের চালান আটকে দিল ডিবি, ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৭:১৭
শেয়ার: mail
মাদকের চালান আটকে দিল ডিবি, ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগেরহাটে ৩ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক বহনের অভিযোগে মো. রিয়াজ শেখ (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ষাটগুম্বুজ ইউনিয়নের ফুলবাড়ি বেইলি ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার রিয়াজ শেখ মোংলা উপজেলার দক্ষিণ হলদিবুনিয়া গ্রামের মো. খায়রুল শেখের ছেলে।

জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, মাদকের একটি চালান ফুলবাড়ি বেইলি ব্রিজ হয়ে মোংলায় নেওয়া হচ্ছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালায়।

তল্লাশির একপর্যায়ে একটি ইজিবাইকে থাকা লাগেজ পুলিশের নজরে আসে। সন্দেহ হওয়ায় লাগেজে তল্লাশি চালিয়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে রিয়াজ শেখকে গ্রেপ্তার করে পুলিশ।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মাদকের চালান আটকে দিল ডিবি, ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে