স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন ‘তাঁদের পাশে আমরা ফাউন্ডেশন’-এর নোয়াখালী সেক্টরের আগস্ট ২০২৬ থেকে জুন ২০২৭ মেয়াদের নতুন নির্বাহী প্যানেল গঠন করা হয়েছে।
গত ১৬ আগস্ট সংগঠনটির কেন্দ্রীয় কমিটির অনুমোদনে নোয়াখালী সেক্টরের এই নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন রাইয়ান খান এবং ভাইস-প্রেসিডেন্ট হয়েছেন রবিউল হাসান জিতু।

ঘোষিত কমিটিতে কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন তাওহিদুল ইসলাম নাহিদ ও হালিমা আক্তার মিতু। এছাড়া অন্যান্য পদে পাবলিকেশন সেক্রেটারি হিসেবে মাহমুদ হাসান, মিডিয়া সেক্রেটারি নাফিস ইকবাল মিয়াজী, হেড অব ভলান্টিয়ার্স আবু তোহা সামী ও তানহা সুলতানা এবং পাবলিক রিলেশন সেক্রেটারি হিসেবে তাসমিনা নওশীন তিথি মনোনীত হয়েছেন।
নতুন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্যানেলকে অভিনন্দন জানিয়ে ‘তাঁদের পাশে আমরা ফাউন্ডেশন’-এর কেন্দ্রীয় কমিটি আশাবাদ ব্যক্ত করেছে যে, নতুন নেতৃত্বের হাত ধরে নোয়াখালী জেলায় সংগঠনের মানবিক কার্যক্রম আরও গতিশীল ও বেগবান হবে। একই সঙ্গে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাওয়ার জন্য নবনির্বাচিত নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, ‘তাঁদের পাশে আমরা ফাউন্ডেশন’ দীর্ঘদিন ধরে সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
kalprakash.com/IM