রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:৫৫:৪৯

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় ভয়াবহ ঝড় ও বন্যায় ৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৮:৩০
শেয়ার: mail
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় ভয়াবহ ঝড় ও বন্যায় ৫ জনের মৃত্যু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ইন্ডিয়ানায় তীব্র ঝড়, টর্নেডো ও ভয়াবহ বন্যায় অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে। বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে দুই শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে এবং শত শত বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে রাজ্যজুড়ে শক্তিশালী ঝড় ও ‘ডেরেচো’ আঘাত হানে। এতে সৃষ্ট হড়কা বান ও প্রবল বাতাসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নিহতদের মধ্যে বন্যার পানিতে গাড়ি ভেসে গিয়ে এক নারী, খরস্রোতা নদীতে ঝাঁপ দিয়ে এক তরুণ এবং বাড়ির ওপর গাছ ভেঙে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

ইন্ডিয়ানার গভর্নর মাইক ব্রাউন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, ক্ষয়ক্ষতি মোকাবিলায় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে অঙ্গরাজ্যটির জন্য ফেডারেল জরুরি সহায়তা চেয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্ধার ও পুনর্বাসন তৎপরতা অব্যাহত রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় ভয়াবহ ঝড় ও বন্যায় ৫ জনের মৃত্যু

বিস্তারিত কমেন্টে