মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৫২:৪৬
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

অনলাইনে ফাঁস ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’, কয়েক ঘণ্টাতেই দেখলেন ২১ লাখের বেশি দর্শক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৬:৪৯
শেয়ার: mail
অনলাইনে ফাঁস ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’, কয়েক ঘণ্টাতেই দেখলেন ২১ লাখের বেশি দর্শক

বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে ব্যবসাসফল প্রদর্শনীর মাঝেই অনলাইনে পাইরেসির মারাত্মক শিকার হলো ক্রিস্টোফার নোলানের বহুল আলোচিত মেগা বাজেট চলচ্চিত্র ‘দ্য ওডিসি’।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) ১৭২ মিনিটের পুরো সিনেমাটি অবৈধভাবে আপলোড করার পর মাত্র তিন ঘণ্টার ব্যবধানেই ২১ লাখের বেশিবার তা দেখে ফেলেছেন দর্শকরা। পরবর্তীতে বিষয়টি নজরে এলে দ্রুততম সময়ে ভিডিওটি সরিয়ে নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি স্থগিত করেছে এক্স কর্তৃপক্ষ।

হলিউডভিত্তিক বিনোদন বিষয়ক সংবাদমাধ্যম ‘ভ্যারাইটি’র প্রতিবেদনে জানানো হয়, গত শনিবার এক ব্যবহারকারী কপিরাইট আইন তোয়াক্কা না করে সিনেমাটির পূর্ণদৈর্ঘ্য ও অপেক্ষাকৃত উন্নতমানের সংস্করণটি এক্সে পোস্ট করেন।

নোলান পরিচালিত ছবিটি শুরু থেকেই সিনেপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে ছিল। পুরো ছবিটি ৭০ মিলিমিটার ফিল্মে আইম্যাক্স (IMAX) প্রযুক্তির জন্য বিশেষভাবে ধারণ করা হয়। ম্যাট ডেমন, অ্যান হ্যাথাওয়ে ও রবার্ট প্যাটিনসন অভিনীত ১৮ কোটি ৭০ লাখ পাউন্ড বাজেটের সিনেমাটি ইতোমধ্যে প্রেক্ষাগৃহ থেকে বিশ্বজুড়ে ৪৫ কোটি পাউন্ডেরও বেশি আয় করে নিয়েছে।

অনলাইনে অবৈধভাবে সিনেমা ছড়িয়ে পড়ার খবর পাওয়ার পরপরই তা অপসারণে তৎপর হয়ে ওঠে প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল স্টুডিও। প্রতিষ্ঠানের মুখপাত্র নিশ্চিত করেন যে, মেধা স্বত্বাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তারা কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করছেন। যুক্তরাজ্যের কপিরাইট আইনে এই ধরনের বাণিজ্যের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড ও সীমাহীন জরিমানার বিধান রয়েছে।

এদিকে ছবিটির পাইরেসির পাশাপাশি এর চরিত্র বণ্টন নিয়েও তৈরি হয়েছে তীব্র বিতর্ক। মহাকাব্যের ‘হেলেন অব ট্রয়’ চরিত্রে কৃষ্ণাঙ্গ অস্কারজয়ী অভিনেত্রী লুপিতা নিয়ং’ওকে কাস্টিং করায় এক্সের মালিক ইলন মাস্ক নোলানের সমালোচনা করে ইতিহাস বিকৃতির অভিযোগ তোলেন। তবে সকল বিতর্ক উড়িয়ে দিয়ে ক্রিস্টোফার নোলান বলেন, “লুপিতাই এই চরিত্রের জন্য আমার প্রথম পছন্দ ছিলেন এবং দর্শকরা হলে গিয়ে পুরো সিনেমাটি দেখলেই তা উপলব্ধি করতে পারবেন।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

অনলাইনে ফাঁস ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’, কয়েক ঘণ্টাতেই দেখলেন ২১ লাখের বেশি দর্শক

বিস্তারিত কমেন্টে