সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:৩০:৫৫
শিরোনাম
● জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের কমিটি ঘোষণা, উপদেষ্টা এনসিপির ৫ নেতা ● কুবি রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু ● শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● ফের চালু জুনিয়র বৃত্তি, নীতিমালায় যা আছে ● নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র টেকসই হবে না: সিইসি ● শিক্ষার উদ্দেশ্য শুধু জীবিকা নয়, ভালো মানুষ হওয়া: মন্ত্রী রবিউল ● রাশিয়ায় প্লেগে গবেষকের মৃত্যু, শতাধিক কোয়ারেন্টাইনে, ৫ হাসপাতাল বন্ধ ● হুমকির মুখে ব্রিটেন থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র ● দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ ● ‘দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’ ● জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের কমিটি ঘোষণা, উপদেষ্টা এনসিপির ৫ নেতা ● কুবি রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু ● শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● ফের চালু জুনিয়র বৃত্তি, নীতিমালায় যা আছে ● নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র টেকসই হবে না: সিইসি ● শিক্ষার উদ্দেশ্য শুধু জীবিকা নয়, ভালো মানুষ হওয়া: মন্ত্রী রবিউল ● রাশিয়ায় প্লেগে গবেষকের মৃত্যু, শতাধিক কোয়ারেন্টাইনে, ৫ হাসপাতাল বন্ধ ● হুমকির মুখে ব্রিটেন থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র ● দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ ● ‘দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’

ঠাকুরগাঁওয়ে ৫ স্কুলের সব পরীক্ষার্থী ফেল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৪:০০
শেয়ার: mail
ঠাকুরগাঁওয়ে ৫ স্কুলের সব পরীক্ষার্থী ফেল

২০২৬ সালের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ঠাকুরগাঁও জেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এমন ভয়াবহ ফল বিপর্যয়ের কারণ জানতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা শিক্ষা অফিস।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁওয়ের জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আকতার।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর ঠাকুরগাঁও জেলায় এসএসসি পরীক্ষায় মোট ১৭ হাজার ৬৮৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৯ হাজার ৮৮৬ জন। জেলায় পাসের গড় হার ৫৫.৯০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৬৪ জন শিক্ষার্থী। তবে পাঁচটি বিদ্যালয়ের শতভাগ পরীক্ষার্থী ফেল করায় সার্বিক ফলাফলে বড় ধাক্কা লেগেছে।

শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে—ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪ জন, অনভারডিঘি উচ্চ বিদ্যালয়ের ৭ জন, মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ জন এবং তাওরিগাঁ উচ্চ বিদ্যালয়ের ৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই ফেল করেছে। এছাড়া হরিপুর উপজেলার রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৩ জন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে।

একটি প্রতিষ্ঠানেও কোনো শিক্ষার্থী পাস না করায় এলাকার অভিভাবক ও সচেতন মহলে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। এর ফলে বিদ্যালয়গুলোর শ্রেণি পাঠদান, শিক্ষাগত মান ও প্রশাসনিক তদারকি নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আকতার জানান, “পাঁচটি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁদের আগামী দুই দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।”

তিনি আরও বলেন, “তদন্ত কমিটির অনুসন্ধানের ভিত্তিতে যদি শিক্ষকদের গাফিলতি বা প্রশাসনিক অবহেলার প্রমাণ পাওয়া যায়, তবে বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ঠাকুরগাঁওয়ে ৫ স্কুলের সব পরীক্ষার্থী ফেল

বিস্তারিত কমেন্টে