সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:৩০:৫৪
শিরোনাম
● জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের কমিটি ঘোষণা, উপদেষ্টা এনসিপির ৫ নেতা ● কুবি রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু ● শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● ফের চালু জুনিয়র বৃত্তি, নীতিমালায় যা আছে ● নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র টেকসই হবে না: সিইসি ● শিক্ষার উদ্দেশ্য শুধু জীবিকা নয়, ভালো মানুষ হওয়া: মন্ত্রী রবিউল ● রাশিয়ায় প্লেগে গবেষকের মৃত্যু, শতাধিক কোয়ারেন্টাইনে, ৫ হাসপাতাল বন্ধ ● হুমকির মুখে ব্রিটেন থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র ● দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ ● ‘দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’ ● জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের কমিটি ঘোষণা, উপদেষ্টা এনসিপির ৫ নেতা ● কুবি রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু ● শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● ফের চালু জুনিয়র বৃত্তি, নীতিমালায় যা আছে ● নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র টেকসই হবে না: সিইসি ● শিক্ষার উদ্দেশ্য শুধু জীবিকা নয়, ভালো মানুষ হওয়া: মন্ত্রী রবিউল ● রাশিয়ায় প্লেগে গবেষকের মৃত্যু, শতাধিক কোয়ারেন্টাইনে, ৫ হাসপাতাল বন্ধ ● হুমকির মুখে ব্রিটেন থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র ● দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ ● ‘দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’

দাখিলে পাসের হার ৫৫.৪৯, ২২৬ মাদ্রাসায় কোনো শিক্ষার্থী পাস করেনি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৫:২২
শেয়ার: mail
দাখিলে পাসের হার ৫৫.৪৯, ২২৬ মাদ্রাসায় কোনো শিক্ষার্থী পাস করেনি

প্রকাশিত ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সবচেয়ে বড় ধস ও বিপর্যয় ঘটেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে। এ বছর মাদরাসা বোর্ডে দাখিলে পাসের হার অর্জিত হয়েছে মাত্র ৫৫.৪৯ শতাংশ। এর মধ্যে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো— বোর্ডের অধীন ২২৬টি মাদরাসার কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে সারাদেশের এ ফলাফল প্রকাশ করেন।

পরিসংখ্যান অনুযায়ী, এ বছর দাখিল পরীক্ষায় সারাদেশে মোট ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন শিক্ষার্থী অংশ নেয়। যার মধ্যে ১ লাখ ৬১ হাজার ৪৯১ জন ছাত্র এবং ১ লাখ ৪২ হাজার ৭৯৫ জন ছাত্রী। দাখিলে এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭১৬ জন শিক্ষার্থী।

বোর্ডের অধীন ৯ হাজার ১৪১টি মাদরাসার ফলাফলের সার্বিক চিত্রে দেখা যায়, ২২৬টি প্রতিষ্ঠানে শূন্য পাসের পাশাপাশি শতভাগ পাস করেছে মাত্র ৮৮টি মাদরাসা। এ ছাড়া ৩ হাজার ৬০১টি প্রতিষ্ঠানে পাসের হার ছিল ২০ থেকে ৫০ শতাংশের মধ্যে এবং ৪ হাজার ৩৬৭টি প্রতিষ্ঠানে পাসের হার ৫০ শতাংশ অতিক্রম করেছে।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে তুলনা করলে দেখা যায়, ৯টি সাধারণ বোর্ডের ১৮ হাজার ৪২২টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৫৭টি প্রতিষ্ঠানে শূন্য পাস থাকলেও মাদরাসা বোর্ডে শূন্য পাসের সংখ্যা চারগুণেরও বেশি।

চলতি বছর ১১টি বোর্ডে সমন্বিত গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশ এবং সারাদেশে মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।

প্রকাশিত ফলাফলে সংক্ষুব্ধ শিক্ষার্থীরা খাতা পুনর্নিরীক্ষণের (বোর্ড চ্যালেঞ্জ) জন্য আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

দাখিলে পাসের হার ৫৫.৪৯, ২২৬ মাদ্রাসায় কোনো শিক্ষার্থী পাস করেনি

বিস্তারিত কমেন্টে