রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:০৮:১৬

এসএসসিতে জিপিএ ৪.১১ পেয়েও জানা হলো না রেজার

অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৫:১৭
শেয়ার: mail
এসএসসিতে জিপিএ ৪.১১ পেয়েও জানা হলো না রেজার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

এসএসসি পরীক্ষায় ‘এ’ গ্রেড (জিপিএ ৪.১১) পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে হবিগঞ্জের বাহুবলের সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী কাজী রেজা (১৬)। তবে নিজের কষ্টার্জিত সেই কাঙ্ক্ষিত ফলাফল আর জানা হলো না তার। ফল প্রকাশের ঠিক একদিন আগে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় অকালে প্রাণ হারায় কিশোর রেজা।

নিহত কাজী রেজা উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর গ্রামের কাজী আলফু মিয়ার একমাত্র ছেলে। এ বছর সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল সে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে হঠাৎ তীব্র শ্বাসকষ্ট অনুভব করলে আশঙ্কাজনক অবস্থায় কাজী রেজাকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় চক্রামপুর গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সোমবার (১০ আগস্ট) সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের ফল প্রকাশিত হলে জানা যায় রেজা ৪.১১ জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সহপাঠী ও শিক্ষক-শিক্ষিকারা রেজাল্ট নিয়ে বাড়িতে এসে স্বজনদের সাফল্যের খবর দিলেও একমাত্র সন্তানকে হারানোর শোকে পুরো পরিবারে কান্নার রোল পড়ে যায়। কাঙ্ক্ষিত ফল হাতে এলেও আনন্দের মুহূর্তটি ঢেকে যায় গভীর বিষাদে।

রেজার অকাল প্রয়াণে সহপাঠী, শিক্ষক ও পুরো গ্রামজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ৪.১১ জিপিএ অর্জনটি আজ স্বজন ও সহপাঠীদের কাছে এক অশ্রুসিক্ত স্মারকে পরিণত হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

এসএসসিতে জিপিএ ৪.১১ পেয়েও জানা হলো না রেজার

বিস্তারিত কমেন্টে