বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৫ জমাদিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:১৬:১৭
শিরোনাম
● রাঙামাটিতে ভুয়া ভিডিও-ছবি ছড়িয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ● চবির হলে মাদক সেবনের ঘটনায় চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল ● চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ● ফেনসিডিল মামলায় ঝিকরগাছার মাদক ব্যবসায়ী হাশেমের যাবজ্জীবন ● বেরোবির সাত শিক্ষকের বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগ, সাড়ে তিন মাসেও মেলেনি তদন্ত প্রতিবেদন ● নড়াইলে জাসাস নেতা সোহেল মোল্যার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ● তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল যোগে পালালো দূর্বৃত্তরা! ● বাজারে খাবার আছে, কেনার সামর্থ্য নেই; পাকিস্তানে বাড়ছে খাদ্যনিরাপত্তাহীনতা ● রপ্তানি বাড়াতে আন্তর্জাতিক মানের তিন পরীক্ষাগার স্থাপন করবে সরকার: খাদ্যমন্ত্রী ● পোশাকশ্রমিকদের বেতন বাড়ল সর্বোচ্চ ৪৩ শতাংশ, কোন গ্রেডে কত মজুরি? ● রাঙামাটিতে ভুয়া ভিডিও-ছবি ছড়িয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ● চবির হলে মাদক সেবনের ঘটনায় চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল ● চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ● ফেনসিডিল মামলায় ঝিকরগাছার মাদক ব্যবসায়ী হাশেমের যাবজ্জীবন ● বেরোবির সাত শিক্ষকের বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগ, সাড়ে তিন মাসেও মেলেনি তদন্ত প্রতিবেদন ● নড়াইলে জাসাস নেতা সোহেল মোল্যার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ● তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল যোগে পালালো দূর্বৃত্তরা! ● বাজারে খাবার আছে, কেনার সামর্থ্য নেই; পাকিস্তানে বাড়ছে খাদ্যনিরাপত্তাহীনতা ● রপ্তানি বাড়াতে আন্তর্জাতিক মানের তিন পরীক্ষাগার স্থাপন করবে সরকার: খাদ্যমন্ত্রী ● পোশাকশ্রমিকদের বেতন বাড়ল সর্বোচ্চ ৪৩ শতাংশ, কোন গ্রেডে কত মজুরি?

‘ফ্যাসিবাদীদের পথে হাঁটলে মক্কায় যেতে পারবেন না, দিল্লি যেতে হবে’: জামায়াত আমির

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৪:১৫
শেয়ার: mail
‘ফ্যাসিবাদীদের পথে হাঁটলে মক্কায় যেতে পারবেন না, দিল্লি যেতে হবে’: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আপা যে পথে হেঁটেছেন, এখন আপনারাও সেই পথে হাঁটছেন। অত্যাচারীর এই পথ পালানোর পথ, এই পথে হাঁটলে মক্কায় যেতে পারবেন না, দিল্লি যেতে হবে।”

সোমবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিবির নেতা সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের ওপর হামলা ও হত্যাকাণ্ডের বিচার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।

জামায়াত আমির বলেন, “ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের সম্পত্তি নয়, এটি একটি ভাইরাস। জনগণ আর কোনো ফ্যাসিবাদ চায় না। বর্তমান সরকার ও রাজনৈতিক দল হিসেবে আমরা গত ১৫ বছর চরম নির্যাতনের শিকার মজলুম ছিলাম। কিন্তু নতুন করে আবার খুনের রাজত্ব কায়েম হতে দেব না। ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়।”

তিনি আরও বলেন, “২৪-এর গণবিপ্লব হয়েছে সমাজের সব ময়লা-আবর্জনা ও বৈষম্য দূর করার জন্য। যারা চাঁদা আর দখলের নেশায় বিভোর হয়ে মানুষ খুন করছে, তারা সমাজের আবর্জনা। জনগণ প্রস্তুত রয়েছে, প্রয়োজনে দেশের কল্যাণে আবারও রাজপথে নামবে।”

গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, গাইবান্ধা জেলা আমির ও এমপি আব্দুল করিম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে জামায়াত আমির বোনারপাড়া শিমুলতাইর এলাকায় নিহত শিবির নেতা সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের কবর জিয়ারত করেন এবং স্বজনদের খোঁজখবর নেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

‘ফ্যাসিবাদীদের পথে হাঁটলে মক্কায় যেতে পারবেন না, দিল্লি যেতে হবে’: জামায়াত আমির

বিস্তারিত কমেন্টে