বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:০০:৩৮
শিরোনাম
জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ

কসবায় এমপি মুশফিকুর রহমানের পক্ষ থেকে বিএনপির ইউনিয়নভিত্তিক দায়িত্বপ্রাপ্তদের তালিকা প্রকাশ

মোঃ আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মোঃ আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৬:৩১
শেয়ার: mail
কসবায় এমপি মুশফিকুর রহমানের পক্ষ থেকে বিএনপির ইউনিয়নভিত্তিক দায়িত্বপ্রাপ্তদের তালিকা প্রকাশ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাংগঠনিক ভিত আরও মজবুত ও সুসংগঠিত করার লক্ষ্যে ইউনিয়নভিত্তিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

কসবা-আখাউড়া আসনের সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানের নির্দেশনায় প্রকাশিত এই তালিকায় উপজেলার ১০টি ইউনিয়নের সাংগঠনিক তদারকির জন্য দায়িত্বপ্রাপ্ত নেতাদের নাম ও দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া হয়।

মনোনীত নেতারা নিজ নিজ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের দলীয় কর্মকাণ্ড তদারকি, তৃণমূল নেতাকর্মীদের মধ্যে মেলবন্ধন সৃষ্টি, কেন্দ্র ঘোষিত কর্মসূচি মাঠপর্যায়ে বাস্তবায়ন এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে মূল সমন্বয়কের ভূমিকা পালন করবেন।

দলীয় সূত্র জানায়, তৃণমূল পর্যায়ে দলকে তৃণমূলমুখী ও অধিকতর কার্যকর করতে এই সাংগঠনিক দায়িত্ব বণ্টন করা হয়েছে। এই নতুন কাঠামোর ফলে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমে গতি আসবে এবং নেতাকর্মীদের মধ্যকার পারস্পরিক সমন্বয় আরও বৃদ্ধি পাবে।

এদিকে দায়িত্বপ্রাপ্ত নেতাদের নাম ঘোষণার পর অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন নেতৃত্ব তৃণমূলের নেতাকর্মীদের সুসংগঠিত রেখে আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচি সফল করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

দলীয় সূত্রে জানা গেছে, ঘোষিত তালিকার দায়িত্বপ্রাপ্ত নেতারা শিগগিরই নিজ নিজ ইউনিয়নে গিয়ে ধারাবাহিক সাংগঠনিক বৈঠক ও কার্যক্রম শুরু করবেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

কসবায় এমপি মুশফিকুর রহমানের পক্ষ থেকে বিএনপির ইউনিয়নভিত্তিক দায়িত্বপ্রাপ্তদের তালিকা প্রকাশ

বিস্তারিত কমেন্টে