মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:২০:১২
শিরোনাম
● সঠিক নীতিমালা ও সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ সম্ভব: মাহ্দী আমিন ● ফেডের সুদহার বাড়ানোর আশঙ্কায় বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম ● বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার ● কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড ● পাটের ফল ফুটো করে ভেতরের বীজ খেয়ে ফেলছে পোকা, দমন করবেন যেভাবে ● ঢাকায় চালু হচ্ছে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস, উদ্যোগ সরকারের ● চাটমোহরে জমি থেকে বিধবার পরিবারকে উচ্ছেদের অপচেষ্টার অভিযোগ ● আধুনিক মসলা চাষে বাঘাইছড়ির ৩০ কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ ● ‎কী হচ্ছে মোংলা ইপিজেডে, পরিবেশ প্রতিমন্ত্রীর উদ্বেগ ● বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত-২ ● সঠিক নীতিমালা ও সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ সম্ভব: মাহ্দী আমিন ● ফেডের সুদহার বাড়ানোর আশঙ্কায় বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম ● বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার ● কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড ● পাটের ফল ফুটো করে ভেতরের বীজ খেয়ে ফেলছে পোকা, দমন করবেন যেভাবে ● ঢাকায় চালু হচ্ছে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস, উদ্যোগ সরকারের ● চাটমোহরে জমি থেকে বিধবার পরিবারকে উচ্ছেদের অপচেষ্টার অভিযোগ ● আধুনিক মসলা চাষে বাঘাইছড়ির ৩০ কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ ● ‎কী হচ্ছে মোংলা ইপিজেডে, পরিবেশ প্রতিমন্ত্রীর উদ্বেগ ● বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত-২

শেষের পথে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৪:২৪
শেয়ার: mail
শেষের পথে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫

দীর্ঘদিন ধরে দর্শকদের বিনোদন দিয়ে আসা জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শুটিং এবার শেষের পথে। বিষয়টি নিশ্চিত করেছেন নাটকটির অন্যতম জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব।

বর্তমানে ওয়েব ফিল্ম, নাটক ও ওটিটির বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তৌসিফ। এর মধ্যেই সমানতালে চলছে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর শুটিং। তবে সেই কাজও এখন প্রায় শেষ পর্যায়ে।

অভিনেতার ভাষ্যে, আর খুব বেশি দিন শুটিং করতে হবে না তাঁদের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তৌসিফ মাহবুব বলেন, ‘‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ শেষ হতে যাচ্ছে। অনেক দিন ধরেই আমরা শেষ দিকের শুটিং করছি। আরও কিছুদিন কাজ হবে। এরপর পরিচালকই এ বিষয়ে বিস্তারিত জানাবেন।’

তবে শেষ পর্বগুলোতে কী থাকছে, গল্প কোন দিকে মোড় নেবে কিংবা দর্শকদের জন্য নতুন কোনো চমক অপেক্ষা করছে কি না—এসব বিষয়ে এখনই কিছু বলতে নারাজ তৌসিফ। দর্শকদের আগ্রহ ও কৌতূহল ধরে রাখতেই শেষের গল্প নিয়ে বিস্তারিত প্রকাশ করা হচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

বাংলাদেশের নাট্যাঙ্গনে ‘ব্যাচেলর পয়েন্ট’কে ধরা হয় অন্যতম সফল ধারাবাহিক হিসেবে। বন্ধুত্ব, প্রেম, পারিবারিক সম্পর্ক ও হাস্যরসের পাশাপাশি সমসাময়িক নানা সামাজিক বিষয় উঠে এসেছে নাটকটির গল্পে।

শুরু থেকেই তরুণ দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই ধারাবাহিকের প্রতিটি সিজনই পেয়েছে বিপুল দর্শকপ্রিয়তা। ইউটিউবে কোটি কোটি ভিউয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত আলোচনায় থাকে নাটকটির বিভিন্ন চরিত্র ও সংলাপ।

নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় ‘ব্যাচেলর পয়েন্ট’-এর চরিত্রগুলোও পেয়েছে আলাদা পরিচিতি। তৌসিফ মাহবুবের পাশাপাশি এতে অভিনয় করছেন চাষী আলম, মারজুক রাসেল, অর্চিতা স্পর্শিয়া, ফারিয়া শাহরিন, জিয়াউল হক পলাশসহ আরও অনেকে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

শেষের পথে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫

বিস্তারিত কমেন্টে