মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:১০:৪৫
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

২৭ পিস চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১১:২১
শেয়ার: mail
২৭ পিস চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে মৎস্য সম্পদ সংরক্ষণে অভিযান চালিয়ে ২৭ পিস চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আফ্রার বিলসংলগ্ন ডাকাতের ভিটা ও বোয়ালমারি বিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী।

অভিযান চলাকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, চাটমোহর থানা পুলিশের সদস্য এবং আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

চাটমোহরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান, অভিযানে ২৭ পিস চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা। পরে জব্দ করা জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

তিনি আরও জানান, দেশের মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৫ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

২৭ পিস চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

বিস্তারিত কমেন্টে