মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:৫৩:৫৬
শিরোনাম
● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা

চিতলমারীতে ১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১২:৪৩
শেয়ার: mail
চিতলমারীতে ১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাগেরহাটের চিতলমারী উপজেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে ১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে একটি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের মৈজোড়া হেমায়েত খানের হাউস-চরপাড়া সড়কের নির্মাণকাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মশিউর রহমান খান।

এলজিইডি সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় বড়বাড়িয়া ইউনিয়নের মৈজোড়া এলাকায় এক হাজার মিটার (১ কিলোমিটার) দীর্ঘ সড়ক নির্মাণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শরিফ অ্যান্ড সন্স। সড়কটি নির্মিত হলে এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ কমবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় যাতায়াত আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, সেক্রেটারি জাহিদুজ্জামান নান্না, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. মাহাবুবুর রহমান নাসির, উপজেলা জামায়াতের নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা সিকদার আব্দুল আলী, বিএনপি নেতা কামরুজ্জামান স্বাধীন, উপজেলা এনসিপির সমন্বয়ক এফ এম জুয়েল, বড়বাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আ. রাজ্জাক, সহ-সভাপতি মাওলানা নেয়ামত শেখ, সেক্রেটারি মো. রুহুল আমিন শেখ, সাংগঠনিক সম্পাদক মো. সাহিদ শেখসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ চলছে। এই সড়ক নির্মাণ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত আরও নিরাপদ ও সহজ হবে। পাশাপাশি এলাকার সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

চিতলমারীতে ১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিস্তারিত কমেন্টে