মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:৫৫:২৭
শিরোনাম
● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা

৪ কোটি ৫৫ লাখ টাকায় মোরেলগঞ্জে নির্মিত হবে আধুনিক ডাকবাংলো ভবন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৬:৫৩
শেয়ার: mail
৪ কোটি ৫৫ লাখ টাকায় মোরেলগঞ্জে নির্মিত হবে আধুনিক ডাকবাংলো ভবন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন চারতলা ডাকবাংলো ভবন নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। বাগেরহাট জেলা পরিষদের অর্থায়নে প্রায় ৪ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

রবিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলা ডাকবাংলো প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নির্মাণকাজের উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, সরকারি অতিথি এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আধুনিক আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবনটি নির্মাণের মাধ্যমে উপজেলার প্রশাসনিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল্লাহ, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা সোমনাথ দে, ফকির তরিকুল ইসলাম, অ্যাডভোকেট ফারহানা জামান নিপা, ওহিদুজ্জামান পল্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, যুবদলের সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে প্রধান অতিথি ৯০-এর ছাত্র ফোরামের উদ্যোগে ডাকবাংলো চত্বরে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৯ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

৪ কোটি ৫৫ লাখ টাকায় মোরেলগঞ্জে নির্মিত হবে আধুনিক ডাকবাংলো ভবন

বিস্তারিত কমেন্টে