সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ | ৩ কার্তিক, ১৪৩৩ | ৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:৪৫:৪৩
শিরোনাম
● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’ ● পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ● কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত অনেক ● বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের ● গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ ● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’ ● পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ● কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত অনেক ● বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের ● গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ

শিমুল বিশ্বাসকে নিয়ে বক্তব্যের প্রতিবাদে পাবনায় মহিলাদলের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৮:২৩
শেয়ার: mail
শিমুল বিশ্বাসকে নিয়ে বক্তব্যের প্রতিবাদে পাবনায় মহিলাদলের বিক্ষোভ

পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মহিলাদলের নেতাকর্মীরা।

পাবনা সদর উপজেলা মহিলাদলের উদ্যোগে রোববার (১২ জুলাই) দুপুরে পাবনা শহরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে আব্দুল হামিদ সড়ক প্রদক্ষিণ করে লতিফ টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।

সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক মেহেরুন্নেছা শাজাহান, সহসভানেত্রী লুৎফুন্নাহার হাজারী ও ফারহানা পারভীন, যুগ্ম সম্পাদক শবনম মঞ্জিলা খানম মিতা, পাবনা সদর উপজেলা মহিলাদলের সভাপতি মোহছিনা খান সেতু এবং সাধারণ সম্পাদক জিনিয়া আফরোজ রিমা।

বক্তারা বলেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার প্রধান বিরোধী দল জামায়াতের নেতাকর্মীদের মদদ ও হিংসাত্মক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তিনি না জেনে পাবনা সদর আসনের সংসদ সদস্য শিমুল বিশ্বাসকে নিয়ে মিথ্যাচার ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। তারা সরোয়ার তুষারের বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান। একই সঙ্গে পাবনার মাটিতে এনসিপির রাজনীতিকে অবাঞ্ছিত ঘোষণা করেন নেতাকর্মীরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১২ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

শিমুল বিশ্বাসকে নিয়ে বক্তব্যের প্রতিবাদে পাবনায় মহিলাদলের বিক্ষোভ

বিস্তারিত কমেন্টে