শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ | ৬ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১০ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৩:৩৯:৩৪
শিরোনাম
● ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও ● মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে রোটারীর মশারি বিতরণ ● জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ ● কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন রিজভী ও দুই প্রতিমন্ত্রী ● নাজাতপ্রাপ্ত দল কারা, হাদিসে যা বলা হয়েছে ● বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক কেশব মহারাজ ● ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী নাজিফা তুষি ● ৫০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজবন বিহার পরিদর্শন করলেন সদর জোন কমান্ডার ● নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ● ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও ● মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে রোটারীর মশারি বিতরণ ● জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ ● কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন রিজভী ও দুই প্রতিমন্ত্রী ● নাজাতপ্রাপ্ত দল কারা, হাদিসে যা বলা হয়েছে ● বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক কেশব মহারাজ ● ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী নাজিফা তুষি ● ৫০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজবন বিহার পরিদর্শন করলেন সদর জোন কমান্ডার ● নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা বাড়িয়ে মাউশির বিজ্ঞপ্তি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৬:১৬
শেয়ার: mail
শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা বাড়িয়ে মাউশির বিজ্ঞপ্তি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ভাতা আরও ৭ দশমিক ৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ফলে চলতি জুলাই মাস থেকে তারা মূল বেতনের মোট ১৫ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা পাবেন। তবে সর্বনিম্ন ভাতার পরিমাণ ২ হাজার টাকা অপরিবর্তিত থাকবে।

বুধবার (৮ জুলাই) মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ বিভাগের ২০২৫ সালের ২১ অক্টোবরের নির্দেশনা অনুযায়ী ১ নভেম্বর ২০২৫ থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) হারে বাড়ি ভাড়া ভাতা পাচ্ছেন। সেই সুবিধার সঙ্গে ১ জুলাই ২০২৬ থেকে আরও ৭ দশমিক ৫ শতাংশ যোগ হওয়ায় এখন মোট বাড়ি ভাড়া ভাতা দাঁড়িয়েছে মূল বেতনের ১৫ শতাংশ।

যেসব শর্ত প্রযোজ্য

মাউশির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে—

ভবিষ্যতে নতুন বেতনস্কেল কার্যকর হলে অতিরিক্ত এই সুবিধা সমন্বয় করা হবে।

সংশ্লিষ্ট এমপিও নীতিমালা ও সরকারি বিধি-বিধান অনুসরণ করে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরাই এই সুবিধা পাবেন।

বাড়ি ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে কোনো বকেয়া অর্থ প্রদান করা হবে না।

ভাতা প্রদানে সব ধরনের আর্থিক বিধি-বিধান মেনে চলতে হবে।

ভবিষ্যতে কোনো আর্থিক অনিয়ম ধরা পড়লে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।

মাউশি জানিয়েছে, ১ জুলাই ২০২৬ থেকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়ি ভাড়া ভাতা পাওয়ার অধিকারী হবেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৮ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা বাড়িয়ে মাউশির বিজ্ঞপ্তি

বিস্তারিত কমেন্টে