মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৯:২৭:৩৫
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

বিএনপি নেতার বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের মদদের অভিযোগ, প্রতিবাদে গণস্বাক্ষর

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:৫৩
শেয়ার: mail
বিএনপি নেতার বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের মদদের অভিযোগ, প্রতিবাদে গণস্বাক্ষর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহর উপজেলার বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি সেলিম রেজার বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের মদদ দেওয়ার অভিযোগ তুলে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (৪ জুলাই) রাতে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া বটতলা এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ি’—এই স্লোগানে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন। তারা মাদক ব্যবসা ও মাদক ব্যবসায়ীদের সহযোগিতাকারীদের বিরুদ্ধে অবস্থান জানিয়ে গণস্বাক্ষর করেন।

পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন গুনাইগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম আলাল, ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মজিবর রহমান, বিএনপি কর্মী হেলাল উদ্দিন, শুকুর আলী, মোরশেদা খাতুন ও জমেলা খাতুন।

বক্তারা অভিযোগ করেন, চরপাড়া এলাকায় মাদক বিক্রি ও সেবন বন্ধে স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা একযোগে কাজ করছেন। এ কারণে মাদক ব্যবসায়ীরা বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে। তাদের দাবি, আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ ওঠার পর তার পক্ষ নিয়ে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি সেলিম রেজা স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করাতে সহযোগিতা করেছেন।

বক্তাদের আরও দাবি, সম্প্রতি মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়া কয়েকজন বিএনপি নেতা ও স্থানীয় বাসিন্দার বিরুদ্ধে জেলা প্রশাসক, ইউএনও, সহকারী কমিশনার (ভূমি) এবং থানার ওসির কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগকারীদের ভাষ্য, এসব অভিযোগের পেছনেও সেলিম রেজার সহযোগিতা রয়েছে। তারা বলেন, গত ৩ জুলাই পুলিশ আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করেছে। এরপরও স্থানীয়দের হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ এবং সেলিম রেজার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে ভিপি সেলিম রেজার বক্তব্য জানতে রোববার (৫ জুলাই) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে একাধিকবার তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে সাংবাদিক পরিচয় দিয়ে খুদে বার্তা পাঠানো হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, গত ৭ জুন চরপাড়া গ্রামের আশরাফুল ইসলামকে কথিত মাদক ব্যবসা বন্ধ করার আহ্বান জানান এলাকাবাসী। পরদিন তিনি দুই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ এনে কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। ওই ঘটনার প্রতিবাদে ১৩ জুন স্থানীয়রা প্রথম দফায় বিক্ষোভ মিছিল করেন।

এছাড়া ১৭ জুন গুনাইগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম আলাল ও বিএনপি কর্মী হেলাল উদ্দিনকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। ওই ঘটনার প্রতিবাদে ২০ জুন দ্বিতীয় দফায় বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা। অভিযোগকারীদের দাবি, ওই মিছিলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৬ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

বিএনপি নেতার বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের মদদের অভিযোগ, প্রতিবাদে গণস্বাক্ষর

বিস্তারিত কমেন্টে