রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:০৮:৪৬

ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১১:২৯
শেয়ার: mail
ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলার রয়না ভরট হাট এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের পর সড়কে ছিটকে পড়ে যাত্রীবাহী বাসের চাপায় এনামুল হক (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত এনামুল হক মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওর গ্রামের শেখ সাদীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভ্রমণ শেষে বন্ধুদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন এনামুল হক। রোববার (২৮ জুন) বিকেলে বড়াইগ্রামের রয়না ভরট হাট এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর তিনি মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৯ জুন ২০২৬ | Globe kalprakash.com

ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বিস্তারিত কমেন্টে