রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:০৮:৪৩

নারী ও শিশু নির্যাতনকারী ‘সমাজের শত্রু’: সমাজকল্যাণমন্ত্রী

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৫:২৫
শেয়ার: mail
নারী ও শিশু নির্যাতনকারী ‘সমাজের শত্রু’: সমাজকল্যাণমন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নারী ও শিশু নির্যাতনকারীদের ‘সমাজের শত্রু’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, অপরাধী যে-ই হোক, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

শুক্রবার (২৬ জুন) সকালে দিনাজপুর মিউনিসিপাল হাইস্কুল প্রাঙ্গণে মা ও শিশুর সহায়তা কর্মসূচির আওতায় অতিদরিদ্র গর্ভবতী মায়েদের গর্ভকালীন ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘যে জাতি নারীকে সম্মান দিতে জানে না, সে জাতি কখনো সভ্য হতে পারে না। আর যে জাতি শিশুদের অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তারা ভালো ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে পারে না।’ তিনি জানান, নারী ও শিশুদের অধিকার রক্ষায় বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি অঞ্চলে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। মাদক, নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

গর্ভবতী মায়েদের সরকারি সহায়তা প্রসঙ্গে মন্ত্রী জানান, বর্তমানে ২০ থেকে ৩৫ বছর বয়সী গর্ভবতী নারীরা মাসে ৮৫০ টাকা ভাতা পাচ্ছেন। আগামী জুলাই মাস থেকে এই ভাতার পরিমাণ বাড়িয়ে ৯০০ টাকা করা হবে এবং টানা তিন বছর পর্যন্ত এ সুবিধা চালু থাকবে।

এ সময় তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালকে আধুনিক চিকিৎসাসেবার কেন্দ্র হিসেবে গড়ে তোলার আশ্বাসও দেন, যাতে এ অঞ্চলের মানুষকে চিকিৎসার জন্য রাজধানীমুখী হতে না হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল, স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন এবং মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. মোরশেদ আলী খান।

পরে মন্ত্রী ‘ওয়ান স্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৬ জুন ২০২৬ | Globe kalprakash.com

নারী ও শিশু নির্যাতনকারী ‘সমাজের শত্রু’: সমাজকল্যাণমন্ত্রী

বিস্তারিত কমেন্টে