রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:০৮:৪৫

৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ আটক ২

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৬:৩৯
শেয়ার: mail
৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ আটক ২

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ, একটি প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ অর্থসহ দুই চোরাকারবারিকে আটক করেছে।

আটককৃতরা হলেন নড়াইল জেলার খন্দকার মাহাবুবুল হক (৪৫) এবং যশোর জেলার মো. আনিস (৩৬)।

বিজিবি সূত্রে জানা যায়, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালকের ঘোষিত চোরাচালানবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে শনিবার (২০ জুন) রাত ২টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক টহল দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কে ব্যাটালিয়নের ১ নম্বর গেটের সামনে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৯৫ টাকা।

এ সময় স্বর্ণ বহনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার, তিনটি মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৮১৫ টাকা জব্দ করা হয়। জব্দকৃত প্রাইভেট কারটির মূল্য ৫৪ লাখ ৫০ হাজার টাকা এবং মোবাইল ফোনগুলোর মূল্য ৩৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) কর্তৃক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে উদ্ধার হওয়া বারগুলো খাঁটি স্বর্ণ হিসেবে নিশ্চিত করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ, প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ অর্থসহ জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য ৭ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ২১০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, তারা ঢাকার ধোলাইপাড় এলাকা থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা করেছিলেন।

বিজিবি জানিয়েছে, এ ঘটনায় আটককৃত দুই আসামি এবং উদ্ধারকৃত স্বর্ণের বারসহ অন্যান্য আলামত যশোর কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২০ জুন ২০২৬ | Globe kalprakash.com

৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ আটক ২

বিস্তারিত কমেন্টে