বাংলাদেশ ১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

পরিবেশ সংরক্ষণে অবদানের স্বীকৃতি পেলেন টুরিস্ট পুলিশ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘বিসিআরসি পরিবেশ পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠান। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে পর্যটন অঞ্চলে পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ টুরিস্ট পুলিশের ময়মনসিংহ রিজিয়নের পুলিশ সুপার মো. নাইমুল হক, পিপিএম-কে ‘বিসিআরসি পরিবেশ পদক-২০২৬’ প্রদান করা হয়।

অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মো. নাইমুল হক, পিপিএম-এর পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদেরও এ পদকে ভূষিত করা হয়।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, দেশবরেণ্য শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকমল বড়ুয়া এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিব। এছাড়াও পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি মো. আলী আশরাফ আখন্দ।

বক্তারা পরিবেশ সংরক্ষণে ব্যক্তি, প্রতিষ্ঠান ও বিভিন্ন সরকারি সংস্থার ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সবাইকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি) প্রতিবছর সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি প্রদানের লক্ষ্যে বিভিন্ন পদক ও সম্মাননা প্রদান করে আসছে।

শনিবার, ২০ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

পরিবেশ সংরক্ষণে অবদানের স্বীকৃতি পেলেন টুরিস্ট পুলিশ

প্রকাশিত: ১২:০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬