বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৪ ভাদ্র, ১৪৩৩ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:২৪:৪৩
শিরোনাম
ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ ১৫ বছর ধরে জটিল কিডনি রোগে ধুঁকছে জুঁই ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ ১৫ বছর ধরে জটিল কিডনি রোগে ধুঁকছে জুঁই

রিজার্ভ চুরি মামলার ‘খসড়া চার্জশিট’ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্য সিআইডির নয়

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৬:১৬
শেয়ার: mail
রিজার্ভ চুরি মামলার ‘খসড়া চার্জশিট’ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্য সিআইডির নয়

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত ও কথিত ‘খসড়া চার্জশিট’ সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটি জানিয়েছে, এসব তথ্য তাদের কোনো কর্মকর্তা সরবরাহ করেননি এবং প্রকাশিত বক্তব্যকে সিআইডির আনুষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচনা করা উচিত নয়।

শুক্রবার (১৯ জুন) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক বিবৃতিতে এ বিষয়টি স্পষ্ট করেন।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদমাধ্যমে রিজার্ভ চুরি মামলার তদন্ত ও খসড়া চার্জশিট বিষয়ে সিআইডির কর্মকর্তাদের বরাত দিয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে, সেগুলো সিআইডির কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে প্রদান করেননি।

জসীম উদ্দিন খান আরও জানান, মামলাটি এখনও তদন্তাধীন রয়েছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তদন্ত কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আদালতে প্রতিবেদন দাখিল করা হবে এবং এরপর সিআইডি আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে হালনাগাদ তথ্য জানাবে।

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে সিআইডি বলেছে, রিজার্ভ চুরি মামলার বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে শুধুমাত্র সিআইডির আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি অথবা মুখপাত্রের বক্তব্য অনুসরণ করা উচিত।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, পেশাদারিত্ব, স্বচ্ছতা এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রেখে সিআইডি মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রাখবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৯ জুন ২০২৬ | Globe kalprakash.com

রিজার্ভ চুরি মামলার ‘খসড়া চার্জশিট’ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্য সিআইডির নয়

বিস্তারিত কমেন্টে