শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৫৫:২৪

ধুলাবালি ও বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, জরিমানা ৫ হাজার টাকা

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৭:২৪
শেয়ার: mail
ধুলাবালি ও বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, জরিমানা ৫ হাজার টাকা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নওগাঁ সদর উপজেলার চকএনায়েত (সেবাশ্রম রোড) এলাকায় বায়ুদূষণ রোধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। নির্মাণসামগ্রী খোলা অবস্থায় সড়কে ফেলে রাখার দায়ে একটি নির্মাণাধীন ভবনের কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৩টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুজনুর ইসলাম সুজনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, ভবন নির্মাণকাজে ব্যবহৃত পাথর ও বালি সড়কে ছড়িয়ে রাখা হয়েছিল এবং সেগুলো ঢেকে রাখা হয়নি। ফলে বাতাসে ধুলাবালি ছড়িয়ে জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ঝুঁকি তৈরি হচ্ছিল।

অভিযানকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে আশপাশের নির্মাণাধীন ভবনের মালিকদেরও সতর্ক করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এ সময় ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, সুস্থ পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ | Globe kalprakash.com

ধুলাবালি ও বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, জরিমানা ৫ হাজার টাকা

বিস্তারিত কমেন্টে