রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:০৮:১০

‘গৃহকর্মীকে গরম কড়াই দিয়ে ছ্যাঁকা’, পুলিশ দম্পতি গ্রেপ্তার

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১২:৩৪
শেয়ার: mail
‘গৃহকর্মীকে গরম কড়াই দিয়ে ছ্যাঁকা’, পুলিশ দম্পতি গ্রেপ্তার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় গৃহকর্মীকে গরম কড়াই দিয়ে ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় এক পুলিশ দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ভুক্তভোগী গৃহকর্মীর মা বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোনাডাঙ্গা থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সঞ্জয় মিত্র এবং তার স্ত্রী এএসআই পপি মিত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ জুন) দুপুরে সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজের সোলার পার্কসংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। প্রতিবেশীরা জানালা দিয়ে দেখতে পান, গৃহকর্মী কিশোরীর মুখ ও শরীরের বিভিন্ন স্থানে গরম কড়াই দিয়ে ছ্যাঁকা দেওয়া হচ্ছে। যন্ত্রণায় সরে যাওয়ার চেষ্টা করলে তাকে কান ধরে উঠবসও করানো হয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, রান্নার সময় হাত থেকে তরকারি পড়ে যাওয়াকে কেন্দ্র করে গৃহকর্ত্রী ওই গৃহকর্মীর ওপর নির্যাতন চালান। এছাড়া অভিযুক্ত দম্পতি প্রায়ই মেয়েটির ওপর শারীরিক নির্যাতন করতেন বলেও অভিযোগ করেছেন প্রতিবেশীরা। ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে পুরোনো আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ভুক্তভোগীর মা নরসিংদী থেকে খুলনায় এসে থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর অভিযুক্ত পুলিশ দম্পতিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি আরও জানান, নির্যাতনের শিকার গৃহকর্মীকে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ | Globe kalprakash.com

‘গৃহকর্মীকে গরম কড়াই দিয়ে ছ্যাঁকা’, পুলিশ দম্পতি গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে