সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১৪:১২

রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের ঘোষণা ইরানের

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৮:৩০
শেয়ার: mail
রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের ঘোষণা ইরানের

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে এবং এর অংশ হিসেবে সোমবার রাত থেকেই সব ফ্রন্টে চলমান যুদ্ধ ও সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করা হবে বলে ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ প্রত্যাহারের প্রক্রিয়াও শুরু হচ্ছে বলে জানিয়েছে তেহরান।

সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেন, এই সমঝোতার মাধ্যমে শুধু দ্বিপক্ষীয় উত্তেজনাই নয়, লেবাননসহ বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে চলমান সামরিক কর্মকাণ্ডেরও অবসান ঘটবে।

তিনি জানান, চুক্তির বাস্তবায়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। কোনো পক্ষ সমঝোতার শর্ত লঙ্ঘন করলে ইরান প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।

ভারতে অবস্থিত ইরানের কূটনৈতিক মিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ঘারিবাবাদির বক্তব্য প্রকাশ করে। সেখানে উল্লেখ করা হয়, যুদ্ধবিরতির সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

ইরানি কর্মকর্তারা আরও জানিয়েছেন, একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছাতে আগামী ৬০ দিনের মধ্যে নতুন দফার আলোচনা অনুষ্ঠিত হবে। ওই আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আঞ্চলিক নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পাবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা সম্পন্ন হওয়ার ঘোষণা দেন। তিনি জানান, ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার করা হবে। পাশাপাশি বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে এই সমঝোতাকে ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে ইসরায়েলে। দেশটির কয়েকজন কর্মকর্তা মনে করছেন, বর্তমান চুক্তির কাঠামোতে ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দীর্ঘদিনের কৌশলগত লক্ষ্য পুরোপুরি প্রতিফলিত হয়নি।

ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের সম্ভাবনা তৈরি হলেও চুক্তির দীর্ঘমেয়াদি প্রভাব এবং এর বাস্তবায়ন নিয়ে আন্তর্জাতিক মহলে নজরদারি অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৫ জুন ২০২৬ | Globe kalprakash.com

রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের ঘোষণা ইরানের

বিস্তারিত কমেন্টে