বাংলাদেশ ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

নিজেদের বিশ্বকাপ শুরুর আগেই আর্জেন্টিনা ক্যাম্প ছাড়লেন ফুটবলার

২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আর মাত্র তিন দিন বাকি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে থাকা আর্জেন্টিনা জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প ছেড়েছেন ডিফেন্ডার নিকোলাস কাপালদো। বিষয়টি জানিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্ট।

জার্মান ক্লাব হামবুর্গের এই ডিফেন্ডার বিশ্বকাপের ২৬ সদস্যের চূড়ান্ত দলে জায়গা পাননি। তাকে মূলত বিশ্বকাপ-পূর্ব প্রস্তুতি ক্যাম্প এবং হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছিলেন কোচ লিওনেল স্কালোনি।

চোটের কারণে ডান প্রান্তের দুই ডিফেন্ডার নাহুয়েল মোলিনা ও গনসালো মনতিয়েলের পরিস্থিতি অনিশ্চিত হয়ে উঠলে কাপালদোর জন্য সুযোগের সম্ভাবনা তৈরি হয়। তবে দুজনই দ্রুত সেরে ওঠায় শেষ পর্যন্ত চূড়ান্ত দলে জায়গা হয়নি তার।

স্কালোনি এই ক্যাম্পে মূল দলে সুযোগ না পাওয়া সাতজন অতিরিক্ত খেলোয়াড়কে নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। তাদের উদ্দেশ্য ছিল জাতীয় দলের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া এবং পর্যবেক্ষণের সুযোগ দেওয়া।

হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে কাপালদো মাত্র আট মিনিট মাঠে নামেন। তবে আইসল্যান্ডের বিপক্ষে তিনি আর খেলার সুযোগ পাননি।

দলের অন্যান্য অতিরিক্ত খেলোয়াড়দের মধ্যে ছিলেন রিভার প্লেটের গোলরক্ষক সান্তিয়াগো বেলত্রান ও হোয়াকিন ফ্রেইতাস, বোকা জুনিয়র্সের তরুণ ফুটবলার তোমাস আরান্দা, রোসারিও সেন্ট্রালের ইগনাসিও ওভান্দো, পালমেইরাসের আগুস্তিন গিয়াই এবং ভেলেজ সার্সফিল্ডের ১৬ বছর বয়সী লেফট ব্যাক সিমোন এসকোবার। তাদের মধ্যে এসকোবার ছাড়া সবাই ইতোমধ্যে জাতীয় দলে অভিষেকের অভিজ্ঞতা অর্জন করেছেন।

বাকি অতিরিক্ত সদস্যরা এখনও কানসাস সিটিতে অবস্থান করছেন এবং শনিবারের অনুশীলনেও অংশ নিয়েছেন। তবে বুধবারের মধ্যে তাদের নিজ নিজ ক্লাবে ফিরে যাওয়ার কথা রয়েছে। নিকোলাস তাগলিয়াফিকোর চোট পরিস্থিতির কারণে এসকোবার কিছু সময় দলের সঙ্গে থাকতে পারেন বলে জানা গেছে।

kalprakash.com/SAS

রবিবার, ১৪ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

নিজেদের বিশ্বকাপ শুরুর আগেই আর্জেন্টিনা ক্যাম্প ছাড়লেন ফুটবলার

প্রকাশিত: ০৭:৩৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬