মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:৪৬:৪৪
শিরোনাম
তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা মাদকের প্রতিবাদ করায় দেবিদ্বারে গৃহবধূ-সাক্ষীকে মারধর, ভিডিও ভাইরালের হুমকি জাতিসংঘে তারেক রহমানের ভাষণে আলোড়িত হবেন বিশ্বনেতারা: মুশফিক জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী জাতিসংঘে শুরু ৮১তম অধিবেশনের মূল বিতর্ক আজ ইন্দোনেশিয়ার দাবানলে মোতায়েন ৫৪ হাজার কর্মী, তবু নিয়ন্ত্রণহীন আগুন রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা মাদকের প্রতিবাদ করায় দেবিদ্বারে গৃহবধূ-সাক্ষীকে মারধর, ভিডিও ভাইরালের হুমকি জাতিসংঘে তারেক রহমানের ভাষণে আলোড়িত হবেন বিশ্বনেতারা: মুশফিক জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী জাতিসংঘে শুরু ৮১তম অধিবেশনের মূল বিতর্ক আজ ইন্দোনেশিয়ার দাবানলে মোতায়েন ৫৪ হাজার কর্মী, তবু নিয়ন্ত্রণহীন আগুন রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম

মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ মাদক সেবীর কারাদন্ড

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১১:১৬
শেয়ার: mail
মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ মাদক সেবীর কারাদন্ড

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে থানা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানে তিন মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় উপজেলার গুনাইগাছা ও কাটাখালি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে চাটমোহর থানা পুলিশ।

চাটমোহর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ সরকার জানান, মাদকবিরোধী অভিযানে গুনাইগাছা ইউনিয়নের একটি ইটভাটা এলাকা থেকে গুনাইগাছা গ্রামের সুজা সরকারের ছেলে মাহতাব আলী (৩৬) এবং আবুল কালামের ছেলে হৃদয় হোসেনকে (২৩) গাঁজা সেবনের সময় আটক করা হয়।

এদিকে উপজেলার কাটাখালি এলাকায় অভিযান চালিয়ে মৃত তয়জাল হোসেনের ছেলে কবির হোসেনকে (৪৭) ইয়াবা সেবনের সময় আটক করা হয়।

পরে আটক তিনজনকে চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের সাজা প্রদান করেন।

আদালত মাদক সেবনের দায়ে মাহতাব আলী ও হৃদয় হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করেন। এছাড়া ইয়াবা সেবন ও বিক্রির দায়ে কবির হোসেনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্তদের শনিবার (১৩ জুন) পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৩ জুন ২০২৬ | Globe kalprakash.com

মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ মাদক সেবীর কারাদন্ড

বিস্তারিত কমেন্টে