সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:২৩:১৪
শিরোনাম
● ইবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি ● পাবনায় প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ● পাবনায় ৩৮১ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৮০ হাজার ● রাবিতে সাপে কাটা শিক্ষার্থী আইসিইউতে, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি ● হরমুজ সংকটে কাস্পিয়ান সাগরই এখন ইরানের ভরসা ● কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ ● দিল্লির ছায়া থেকে বেরিয়ে বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতি ● মাত্র ৩০ সেকেন্ডেই মন ভালো হবে যেভাবে ● ডিম কেনার আগে যা জানা জরুরি ● হরমুজ প্রণালীতে মার্কিন ডুবো ড্রোন আটকের দাবি ইরানের ● ইবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি ● পাবনায় প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ● পাবনায় ৩৮১ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৮০ হাজার ● রাবিতে সাপে কাটা শিক্ষার্থী আইসিইউতে, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি ● হরমুজ সংকটে কাস্পিয়ান সাগরই এখন ইরানের ভরসা ● কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ ● দিল্লির ছায়া থেকে বেরিয়ে বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতি ● মাত্র ৩০ সেকেন্ডেই মন ভালো হবে যেভাবে ● ডিম কেনার আগে যা জানা জরুরি ● হরমুজ প্রণালীতে মার্কিন ডুবো ড্রোন আটকের দাবি ইরানের

স্টার্টআপ, বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনীতে উপজেলা সেরা সবুজ শিক্ষালয়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১১:০৬
শেয়ার: mail
স্টার্টআপ, বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনীতে উপজেলা সেরা সবুজ শিক্ষালয়

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং সৃজনশীল দক্ষতার স্বীকৃতি হিসেবে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’-এ প্রথম স্থান অর্জন করেছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ডিএসএইচই)-এর উদ্যোগে এবং Educational Excellence Support Scheme (EESS)-এর আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে।

প্রতিযোগিতায় সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা তাদের ব্যতিক্রমী উদ্ভাবনী চিন্তা, গবেষণাভিত্তিক উপস্থাপনা এবং বাস্তবমুখী প্রকল্পের মাধ্যমে বিচারকদের মুগ্ধ করে প্রথম স্থান অর্জনের গৌরব লাভ করে।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা, নতুন নতুন উদ্ভাবনী ধারণা বিকাশে উৎসাহ প্রদান এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ অর্জন প্রতিষ্ঠানটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

এ বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুকাদ্দিসুল ইসলাম আসিফ বলেন, এই সাফল্য কেবল একটি পুরস্কার নয়; এটি আমাদের শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও পরিশ্রমের স্বীকৃতি। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই আমরা এই গৌরব অর্জন করতে পেরেছি। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা বিজ্ঞান ও উদ্ভাবনের মাধ্যমে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক।

প্রতিষ্ঠানের পরিচালক মুহ. একরামুল হক বলেন, উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এই অর্জন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে নিজেদের মেধা ও দক্ষতা প্রদর্শনের সুযোগ সৃষ্টি করবে। আমরা বিশ্বাস করি, এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে প্রতিষ্ঠানটি জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়েও সুনাম অর্জন করবে।

শিক্ষা ও উদ্ভাবনের সমন্বয়ে এগিয়ে চলা সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ মনে করে, মেধা, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষাই আগামী বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি। উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের এই সাফল্য সেই অভিযাত্রারই এক উজ্জ্বল মাইলফলক।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৩ জুন ২০২৬ | Globe kalprakash.com

স্টার্টআপ, বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনীতে উপজেলা সেরা সবুজ শিক্ষালয়

বিস্তারিত কমেন্টে