বাংলাদেশ ১২:২৩ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
শিরোনামঃ
Logo পে স্কেল শতভাগ বাস্তবায়নের দাবি কল্যাণ সমিতির Logo জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর Logo বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান যেখানে Logo শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডে আগুন, ঘটনা তদন্তে কমিটি Logo এবার ডেঙ্গু আক্রান্ত হলেই হতে পারে রক্তক্ষরণ: স্বাস্থ্যমন্ত্রী Logo ফুটবল বিশ্বকাপ ঘিরে পাবনায় ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা Logo চাটমোহর প্রিমিয়ার লীগ-সিপিএল চ্যাম্পিয়ন মানতাশা ডায়াগনস্টিক সেন্টার Logo জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কুবিতে কোরআন খতম ও দোয়া মাহফিল Logo বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২ Logo নদীতে গোসল করতে নেমে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু

চাটমোহর প্রিমিয়ার লীগ-সিপিএল চ্যাম্পিয়ন মানতাশা ডায়াগনস্টিক সেন্টার

পাবনার চাটমোহর প্রিমিয়ার লিগ (সিপিএল) ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মানতাশা ডায়াগনস্টিক সেন্টার।

শুক্রবার (৫ জুন) বিকেলে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে তারা ৩৩ রানে বন্ধন ক্রিকেট ক্লাবকে পরাজিত করে।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মানতাশা ডায়াগনস্টিক সেন্টার ১৩ ওভার ৩ বলে ৭ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সজিব ২৩ ও মুজাহিদ ১৭ রান করেন। বন্ধন ক্রিকেট ক্লাবের পক্ষে অর্জুন হ্যাটট্রিকসহ ৩টি, মাজিদুল ৩টি এবং মিরাজ ২টি উইকেট নেন।

৯০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের বিধ্বংসী বোলিংয়ের মুখে ১২ ওভার ২ বলে মাত্র ৫৬ রানে গুটিয়ে যায় বন্ধন ক্রিকেট ক্লাবের ইনিংস। দলের পক্ষে নয়ন ও ইমরান ৯ এবং বাবলু ৭ রান করেন। মানতাশা ডায়াগনস্টিক সেন্টারের পক্ষে রাকিব ৪টি, সজিব ৩টি এবং হাবিব ২টি উইকেট নেন।

খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফিসহ অন্যান্য পুরস্কার তুলে দেন অতিথিরা। এতে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন চাটমোহর স্পোর্টস একাডেমির আহ্বায়ক তৌহিদুল ইসলাম তাইজুল, জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফ হেলাল এবং চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা।

চাটমোহর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাব্বির রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সভাপতি রাসেল শেখ।

ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মানতাশা ডায়াগনস্টিক সেন্টারের সজিব সিংহ। একই দলের আরিফ টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান, রাকিব সেরা বোলার এবং আরিফ সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন বন্ধন ক্রিকেট ক্লাবের সজিব। সেরা টিম ম্যানেজমেন্টের পুরস্কার পান সোহাগ।

এছাড়াও অনুষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এ বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পাওয়ায় চাটমোহরের তিন কিশোর—শুদ্ধ, কাব্য ও মারুফকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৬ মে উপজেলার ৬টি দল নিয়ে শুরু হয় টি-টোয়েন্টি ঘরানার চাটমোহর প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট। এর আয়োজন করে চাটমোহর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন।

চাটমোহর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাব্বির রহমান বলেন, আমাদের চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়নে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। পর্যাপ্ত সুযোগের অভাবে তারা সামনে আসতে পারে না। তাদের তুলে আনতেই আমাদের এই প্রচেষ্টা।

kalprakash.com/SAS

শনিবার, ৬ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

পে স্কেল শতভাগ বাস্তবায়নের দাবি কল্যাণ সমিতির

চাটমোহর প্রিমিয়ার লীগ-সিপিএল চ্যাম্পিয়ন মানতাশা ডায়াগনস্টিক সেন্টার

প্রকাশিত: ১০:১৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬