বাংলাদেশ ০৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
শিরোনামঃ
Logo পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ Logo শেষ মুহূর্তের গোলে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ Logo ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের Logo অর্থনৈতিক সংস্কারে নতুন সহায়তা চেয়ে আইএমএফের দ্বারস্থ বাংলাদেশ Logo মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস কি ভাঙনের দিকে এগোচ্ছে? Logo অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করলেন সাগর-রুনির সন্তান মেঘ Logo গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটে কত বাড়ল বিদ্যুতের দাম? Logo যুগ্মসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত Logo নড়বড়ে কাঠের সাঁকোই ভরসা, দুর্ভোগে চরাঞ্চলের ২০ হাজার মানুষ Logo খানজাহান আলীর দিঘির শেষ কুমির অপসারণ, সাড়ে ৬শ বছরের ঐতিহ্যের অবসান

বিদ্যুতের দাম বাড়ানোর আদেশ আগামীকাল, গড়ে ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর নতুন আদেশ আগামীকাল বুধবার (৩ জুন) জারি করা হতে পারে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ওই দিন বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত ঘোষণা করবে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এবার বিদ্যুতের দাম গড়ে প্রায় ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে এবং নতুন মূল্যহার চলতি জুন মাস থেকেই কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণের অংশ হিসেবে বিদ্যুতের দাম সমন্বয়ের এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গঠিত একটি মন্ত্রিসভা কমিটি প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ টাকা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে।

এর আগে গণশুনানিতে ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি প্রতি ইউনিটে ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল। তবে বিইআরসির কারিগরি কমিটি গড়ে প্রতি ইউনিট ১ টাকা ২৫ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে বলে জানা গেছে।

তবে নিম্ন ও সাধারণ আয়ের গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তির খবর রয়েছে। ‘লাইফ লাইন’ ক্যাটাগরির আওতায় যারা ০ থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে আপাতত কোনো মূল্যবৃদ্ধি হবে না।

এছাড়া ২০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের ওপর তুলনামূলক কম প্রভাব পড়বে। ২০০ থেকে ৪০০ এবং ৪০০ থেকে ৬০০ ইউনিট ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে দাম বাড়ানো হতে পারে। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়বে ৬০০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহারকারীদের ওপর, যাদের ক্ষেত্রে মূল্যবৃদ্ধির চাপ সবচেয়ে বেশি হবে।

kalprakash.com/SS

মঙ্গলবার, ২ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ

বিদ্যুতের দাম বাড়ানোর আদেশ আগামীকাল, গড়ে ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে

প্রকাশিত: ০৫:০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬